1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৬ বার পঠিত

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের ৫২ নম্বর পূর্ব চাওড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিলরুবা আক্তার রজনী। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা তানজিল সিকদার, প্রতিষ্ঠাতা সভাপতি মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদ, অর্থ সম্পাদক আল-আমিন, সদস্য রাকিবসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন মতামত ও চাহিদার কথা শোনেন এবং বিদ্যালয়ের খেলাধুলার পরিবেশ উন্নয়নে একটি ফুটবলসহ প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী দেওয়ার আশ্বাস দেন।

বক্তারা আরও বলেন, শিশুদের সঠিক শিক্ষা, নৈতিক মূল্যবোধের বিকাশ, নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমতলী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের শিক্ষামূলক, মানবিক ও সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24