1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

কাশিয়ানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড, মূহুর্তেই নিঃস্ব ৭ ব্যবসায়ী, পশে দাঁড়ালেন ইউএনও

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত

বিশেষ প্রতিনিধি:- আল ইমরান

একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে গোপালগঞ্জের কাশিয়ানীতে ৭টি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দুপুরে উপজেলার ব্যাসপুর বাজারের মজিবর মার্কেটে এ ঘটনা ঘটে। আগুনে ৭টি দোকানের মালামাল পুড়ে যাওয়ায় সংশ্লিষ্ট ৭টি পরিবার এখন নিঃস্ব।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন সৌরভ শেখ, রফিক শেখ, মাহফুজ শেখ, আসলাম শেখ, মাসুদ শেখ, এনামুল শেখ ও মোস্তফা শেখ।

স্থানীয়রা জানান, দুপুরে হঠাৎ আগুন লেগে মুহূর্তেই দোকানগুলো পুড়ে যায়। ফায়ার সার্ভিস আসার আগেই সব শেষ। দোকানের চাল, ডাল, কাপড়, নগদ টাকাসহ সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা তারা।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহীন মিয়া। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে নিজ অর্থায়নে তাৎক্ষণিক খাদ্য সামগ্রী বিতরণ করেন।

ইউএনও শাহীন মিয়া বলেন, “এই দুঃসময়ে আমরা আপনাদের পাশে আছি। সরকারের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করা হবে। প্রশাসন সবসময় আপনাদের পাশে থাকবে।”

এসময় ১ নং মহেশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ রেজাউল মুন্সী উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং ব্যক্তিগত সহযোগিতার আশ্বাস দেন।

ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী কান্নাজড়িত কণ্ঠে বলেন, “সারাজীবনের পুঁজি শেষ। এখন বউ-বাচ্চা নিয়ে কোথায় দাঁড়াবো বুঝতেছি না।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24