1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ২০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত হয়েছে। উপজেলা কৃষি অফিস কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
মঙ্গলবার (২২ এপ্রিল-২৬) বিকেলে সমাপনী অনুষ্ঠানে (তৃতীয় দিন) কেশবপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে এবং উপসহকারী কৃষি অফিসার দ্বীপজয় বিশ্বাস-এর পরিচালনায় বক্তব্য রাখেন, কেশবপুর, মণিরামপুর, অভয়নগর সিনিয়র টেরিটরি অফিসার, কামরুজ্জামান পলাশ, চিংড়া সেতু ফার্মিকম্পো-এর সত্বাধিকারী কৃষি উদ্যোক্তা শেখ মুহাইমিনুল ইসলাম, SAAO DKI-এর কেশবপুর শাখার সভাপতি মশিউর রহমান প্রমূখ।বিভিন্ন এলাকার কৃষকদের উৎপাদিত লাউ, কুমড়া কচু, বেল, বিট কপিসহ বিভিন্ন ফসল কৃষিস্টলে স্থান পেয়েছে।
৯ নং ইউনিয়নের কৃষক এরশাদ আলী জানান, “আমি একটি লাউ নিয়ে এসেছি। আমার বাড়ির চালে সর্বোচ্চ ১৬ থেকে ১৮ কেজি ওজনের লাউ পেয়েছি। আমি এই লাউয়ের একটি বীজ পাঁচ টাকা করে বিক্রি করি।”আলতাপোল গ্রামের এক কৃষক সাড়ে তিন কেজি ওজনের বিটকপি কৃষিমলায় নিয়ে এসেছেন। কৃষি মেলায় বিভিন্ন এলাকার কৃষকদের তাদের ফসলের মান অনুযায়ী পুরস্কার ও সার্টিফাই প্রদান করা হয়।
সোমবার (২০ এপ্রিল-২৬) অনুষ্ঠানে কেশবপুর উপজেলার কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতের আমির প্রভাষক জাকির হোসেন, উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আক্তার মুকুল, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ্জ জামান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, কেশবপুর থানা প্রেস ক্লাবের সভাপতি এ কে আজাদ ইকতিয়ার, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু, জয়েন্ট সেক্রেটারি রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমূখ।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, কৃষিবিদ তাজামুল ইসলাম দীপু-সহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ছবিঃ
২২/০৪/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24