1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

নড়াইলে মায়ের দুধ পান করানোর সময় শ্বাসনালিতে দুধ আটকে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
নড়াইলের লোহাগড়া উপজেলায় মায়ের দুধ পান করার সময় শ্বাসনালিতে দুধ আটকে মো. আরহান সরদার (১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল প্রায় ১০টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের আমাদা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির দাদা ও দৈনিক আমার দেশ-এর লোহাগড়া উপজেলা প্রতিনিধি সরদার রইস উদ্দীন টিপু।
তিনি জানান, মঙ্গলবার সকালে তার ছেলে মো. অন্তিক সরদারের এক বছর বয়সী ছেলে মোঃ আরহানকে তার মা দুধ পান করাচ্ছিলেন। এ সময় হঠাৎ শিশুটির শ্বাসনালিতে দুধ আটকে যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রয়োজনীয় চেষ্টা চালালেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।
তিনি আরও জানান, মঙ্গলবার বাদ আসর আমাদা মাদরাসা মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হবে।
শিশুটির অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় লোহাগড়া প্রেসক্লাবসহ নড়াইলে কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24