1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

কাশিয়ানীতে বিএনপির বিক্ষোভ মিছিল, আওয়ামী লীগ-ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদ

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭১ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

বুধবার ১৫ জুলাই দুপুরে কাশিয়ানী উপজেলা সদরে এ কর্মসূচি পালন করা হয়।

কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লা ও সাধারণ সম্পাদক শেখ মোঃ সেলিম এর নেতৃত্বে মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক নুরে বুরহান লিটন, ছাত্র বিষয় সম্পাদক বিল্লাল খান যুবদলের আহ্বায়ক মুন্সি ইনামুল হক শিমুল, সদস্য সচিব আরিফুল ইসলাম পাবে, সেচ্ছাসেবক দলের আহবায়ক ফুরকান আহমেদ টিটু, ছাত্র দলের সভাপতি সোহেলসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল থেকে নেতারা “বিক্ষোভ মিছিল” লেখা ব্যানার নিয়ে বিভিন্ন স্লোগান দেন। ব্যানারে লেখা ছিল “ফ্যাসিস্ট আওয়ামীলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল – কাশিয়ানী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন”।

সমাবেশে বক্তারা বলেন, দেশে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24