1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

মদনে হাওড়ে গোখাদ্যের তীব্র সংকটে কৃষকের হাহাকার

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১০১ বার পঠিত

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদনে হাওড়ে নেই গো খাদ্য। অকাল বন্যায় পানিতে তলিয়ে গেছে মাঠের ঘাস।
চলমান বন্যার প্রভাবে নেত্রকোনা মদন উপজেলার হাওড় ইউনিয়নে দেখা দিয়েছে গোখাদ্যের তীব্র সংকট। অতি বৃষ্টি কারনে বন্যার পানিতে থলিয়ে গেছে হাওড়ে কৃষকের স্বপ্ন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাজারো কৃষক ও খামারি গবাদিপশুর খাদ্য সংকটে চরম দুর্ভোগে পড়েছেন।
উপজেলা প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে জানা গেছে, বন্যায় গবাদিপশুর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ চলছে।
উপজেলা প্রাণী সম্মদ কর্মকর্তা মাহবুব আলম জানান, আমি মদন উপজেলায় নতুন যোগদান করেছি,তবে অতি বৃষ্টি ও আগাম বন্যায় কারনে গোখাদ্যর সংকট রয়েছে এ উপজেলায়,যাতে খামারিদের সহযোগিতা করা যায়,তার জন্য যর্থাযথ মাধ্যমকে অবগত করেছি।

এ বিষয়ে জানার জন্য যোগাযোগ করা হলে নেত্রকোনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ শহিদুল ইসলাম, বলেন, বন্যা পরিস্থিতিতে মানুষের পাশাপাশি গবাদিপশুর মালিকরাও চরম সংকটে রয়েছেন। সরকারি বরাদ্দ জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

সরেজমিন ভুক্তভোগী কৃষক ও খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, অতি বৃষ্টি ও বন্যায় বিস্তীর্ণ চারণভূমি পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি গরুর জন্য সংরক্ষণ করে রাখা ধানের খড় ও অন্যান্য গোখাদ্য নষ্ট হয়ে গেছে। ফলে খাদ্যের অভাবে অনেক গবাদিপশু দুর্বল ও অসুস্থ হয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নদ-নদীর পানি বৃদ্ধি কারনে গত কয়েক দিন ধরে পানিতে নিমজ্জিত থাকায় ঘাস ও গোখাদ্য পচে গেছে। দুর্গন্ধযুক্ত পরিবেশের কারণে অনেক গবাদিপশু স্বাভাবিক ভাবে খাবারও খাচ্ছে না। ফলে পশুর স্বাস্থ্যঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মোঃ আলম খান।

মদন,নেত্রকোনা।

মোবাইলঃ০১৯৩৮৩২০৮২৪.

তাং-১৫/০৭/২০২৬ইং.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24