1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

কেশবপুরের বিশিষ্ট চিকিৎসক জগদীশ চন্দ্র সিং আর নেই

  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরের মঙ্গলকোট বাজারের বিশিষ্ট চিকিৎসক এবং চর্মরোগ অভিজ্ঞ মঙ্গলকোট ইউনিয়নের পাঁচপোতা নিবাসী জগদীশ চন্দ্র সিংহ (৮০) আর নেই। তিনি সোমবার গ্যাংগ্রিন জনিত রোগের চিকিৎসার জন্য ভারতে প্রবেশের পর মৃত্যুবরণ করেছেন, দিব্যান লোকান স গচ্ছতু।
মঙ্গলবার (১৪ জুলাই-২৬) রাত ১২ টায় নিজ গ্রাম পাঁচপোতা মহাশ্মশানে শেষ কৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাঁর এক স্ত্রী, এক ছেলে (মৃত) ও দুই মেয়ে। এলাকাসহ বহু দূর থেকে চর্মরোগ চিকিৎসার জন্য মঙ্গলকোট বাজারস্থ তাঁর চিকিৎসালয়ে ভিড় জমাতেন। মঙ্গলকোট বাজার উন্নয়ন কমিটির সভাপতি বিশিষ্ট চিকিৎসক জুলফিকার আলি জানান, তার মৃত্যুতে বুধবার সকালে বাজারের সকল দোকান-পাঠ ১১-১টা পর্যন্ত দুই ঘন্টা বন্ধ রাখা হয় এবং তার আত্মার শান্তি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাতে দোকানদারদের নিয়ে বাড়িতে হাজির হন। এই বিশিষ্ট চর্মরোগ অভিজ্ঞ চিকিৎসকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছবিঃ
১৫/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24