1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক

মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক রেদওয়ান উল্লাহ খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, মধুপুর প্রেস ক্লাবের সহ সভাপতি আব্দুল হামিদ, এনসিপি মধুপুরের প্রধান সমন্বয়ক মো. সবুজ মিয়া, জুলাই যোদ্ধা মোঃ সোহানুর রহমান প্রমুখ।
এছাড়া জুলাই যোদ্ধা মোঃ সোহানুর রহমান, মোঃ রাকিবুল ইসলাম, মোঃ খায়রুল ইসলাম, মোঃ মারুফ হোসেন, সৈকত, মোজাহিদ, সাংবাদিক হাবিবুর রহমান, আব্দুল মোমিন, মোঃ নাজমুল হক সহ অনেকেই উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনে শহীদ যোদ্ধাদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহত জুলাই যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। বক্তারা শহীদদের আত্মত্যাগের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাঁদের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন। এ সময় অন্যান্য গণমাধ্যম কর্মীসহ মধুপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24