1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

পূর্ব বিরোধের জেরে সিংড়ায় মাছের পুকুরে বিষ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত

কামাল পাশা , সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার গাড়াবাড়ি গ্রামে পূর্ব বিরোধের জেরে একটি লিজ নেওয়া মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। এতে সর্বস্বান্ত হয়ে পড়েছেন ভুক্তভোগী মাছ চাষি রনি মন্ডল।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রনি মন্ডল উপজেলার গাড়াবাড়ি গ্রামের নুরুল মন্ডলের ছেলে। তিনি বাড়ির পাশে প্রায় ১ একর আয়তনের একটি লিজকৃত পুকুরে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। বুধবার রাতে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে ঘুমিয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার সকালে পুকুরে গিয়ে দেখেন, পুকুরের প্রায় সব মাছ মরে ভেসে উঠেছে। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা।

পরে পুকুরের পানিতে ১ লিটার ধারণক্ষমতার তিনটি ‘শাহিন ৫৫ সিসি’ নামের কীটনাশকের খালি বোতল ভাসতে দেখা যায়। স্থানীয়দের ধারণা, পুকুরে বিষ প্রয়োগের কারণেই মাছগুলো মারা গেছে।

স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ ও মিলন হোসেন বলেন, পুকুরে কীটনাশকের খালি বোতল পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে বিষ প্রয়োগ করে মাছগুলো মারা হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ক্ষতিগ্রস্ত মাছ চাষি রনি মন্ডল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই গ্রামের প্রতিপক্ষ মুজিবুর রহমান ও তার সহযোগীদের সঙ্গে পুকুরটি নিয়ে বিরোধ চলছিল। তারা তাকে পুকুর ছেড়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় চাপ সৃষ্টি করেন। সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কিছুদিন আগে তাকে বড় ধরনের ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছিল। তিনি অভিযোগ করেন, সেই হুমকিরই বাস্তবায়ন ঘটিয়ে তার পুকুরে বিষ প্রয়োগ করা হয়েছে। এ ঘটনায় তিনি সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। এখনো এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24