1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

সড়ক দূর্ঘটনায় আহত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে রুহিয়ার জিয়ারুল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

মো: সোয়েল রানা, রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি: রুহিয়া উপজেলার ১নং রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ণপুর গ্রামের জিয়ারুল (৪৩) সড়ক দূর্ঘটনায় আহত হয়ে বর্তমানে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে। জিয়ারুল ওই গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। পারিবারিক সুত্রে জানা যায়, জিয়ারুল পেশায় একজন পাওয়া ট্রিলারের হেলপার। তার পরিবারের সদস্য সংখ্যা ৫ জন। প্রতিনিয়ত তাকে ওই পরিবারের ঘানি টানতে হয়। ঘটনার বিবরণে জানা গেছে, গত ৩০ জুন ২০২৬খ্রি. তারিখে জিয়ারুল প্রতিদিনের ন্যায় পাওয়ার ট্রিলারে চালকের পাশে বসে ঠাকুরগাঁওয়ের এনামুল পাম্পের বিপরীতে খড়ি বহন করে গন্তব্য স্থলে নিয়ে যাচ্ছিলেন। এমতাবস্থায় ১টি মরণঘাতি ট্রাক পিছনে স্ব-জোড়ে ধাক্কা দিলে পাওয়ার ট্রিলারটি উল্টে পড়ে জিয়ারুল খড়ির নিচে চাপা পরে মারাত্মকভাবে আহত হন। পরে ’স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নীরিক্ষা শেষে জানিয়ে দেন যে, জিয়ারুলের কোমরের মেরুদন্ড ভেঙ্গে চুরমার হয়ে গেছে। যার পরিপূর্ণ চিকিৎসা এখানে সম্ভব নয় বলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানেও চিকিৎসা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় নিউরো সার্জন রাজকুমারের তত্তাবধানে সেট্রাল ক্লিনিকে জিয়ারুল কে ভর্তি করা হয়। ডাক্তার রাজকুমার জিয়ারুলের একটি মাইনর অপারেশন করেন। এরপর তিনি বলেন, রোগিকে ৪ মাস নিবির পর্যবেক্ষনে রাখার পরে যদি মেরুদন্ডের হার ঠিক না হয় তাহলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বড় কোনো হাসপাতালে নিতে হবে। ততদিনে জিয়ারুলের সহায় সম্বল যা ছিলো তার সব কিছুই শেষ হয়ে গেছে। জিয়ারুলের স্ত্রী বিলকিস বেগম বলেন, ইতিমধ্যে আমাদের ৫ লক্ষ টাকা খরচ হয়েছে এর মধ্যে ৩ লক্ষ টাকা বিভিন্নভাবে চাঁদা তুলেছি বাকি ২ লক্ষ টাকা ঋণ নিয়েছি। তবুও আমার স্বামী বিছানায় পরে আছে। তার উঠে বসার মতো কোনো শক্তি সামর্থ নেই। জিয়ারুলের ছোট ভাই রেজাউল করিম জানিয়েছেন, বড় ভাইকে ঢাকা নিয়ে গেলে ডাক্তার বলেছেন আরো ১৯ লক্ষ টাকা প্রয়োজন। এমতাবস্থায় পরিবারের স্বজনরা সমাজের বিত্তমান ব্যক্তি বর্গের আর্থিক সাহায্য সহযোগিতা কামনা করেছেন। প্রয়োজনে বিকাশ নম্বর: ০১৭৭০৮৫৩২১১ (রেজাউল করিম)। এ ব্যপারে ১নং রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বাবু বলেন, বিষয়টি আমি জানি এবং জিয়ারুল আমার নিকটতম প্রতিবেশি। তাকে সাহায্য সহযোগিতার জন্য ইউনিয়ন পরিষদ থেকে আমি একটি প্রত্যয়ন পত্র দিয়েছি।

‎তারিখ: ১৭/০৭/২০২৬খ্রি.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24