1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা নিয়ে মধুপুরে পাকিস্তানি প্রতিনিধিদলের মাঠ পরিদর্শন

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮ বার পঠিত

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির সম্ভাবনা যাচাইয়ে পাকিস্তানের ন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন অর্গানাইজেশন (NPPO)-এর প্রতিনিধি দল বৃহস্পতিবার টাঙ্গাইলের মধুপুরে আনারস উৎপাদন এলাকা পরিদর্শন করেছেন।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাকিস্তানের এনপিপিও প্রতিনিধি মো: আকিব মেহেদী। সফরকালে তারা মধুপুরের আনারস উৎপাদনকারী এলাকা, সেন্ট্রাল প্যাক হাউজ ও ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেন। এ সময় তারা বাংলাদেশ থেকে পাকিস্তানে আনারস রপ্তানির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্টদের আশা, খুব শিগগিরই পাকিস্তানে বাংলাদেশি আনারস রপ্তানি শুরু হবে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক (রপ্তানি) এ কে এম মফিদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি) বি এম রকিবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক (রপ্তানি), সাবির আহমেদ, অতিরিক্ত উপপরিচালক-২ (প্রশাসন ও অর্থ উইং) রকিব আল রানা,পাকিস্তান সরকারের কীটতত্ত্ববিদ আকিব মেহেদী, টাঙ্গাইলের প্ল্যান্ট প্রোটেকশন বিভাগের উপপরিচালক আশেক পারভেজ, টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ( হর্টিকালচার) শোয়েব মাহমুদ, মধুপুর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা তাজরী নূর রাত্রি,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবিএম খায়রুল ইসলাম, মোহাম্মদ এরশাদ আলী, সুরুজ আলী, রেহানা খাতুন, ফারুক হোসেন, আব্দুর রহিম রাজুসহ কৃষি সম্প্রসারণ বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
সফরের অংশ হিসেবে প্রতিনিধি দল স্থানীয় আনারস চাষিদের সঙ্গে মতবিনিময় করেন এবং রপ্তানিযোগ্য আনারসের মাঠ পর্যায়ের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। সংশ্লিষ্টদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কৃষিপণ্য বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24