1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

“অসকস” কেশবপুর শাখার উদ্যোগে মাসিক সভা ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ২৫ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে মাসিক সভা, পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই-২৬) যোহর বাদ কেশবপুরের মুন লাইট ক্যাফেতে আয়োজিত এ অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর সদস্যদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।সংস্থার সম্মানিত সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু-এর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংস্থার সভাপতি ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্যকালে তিন বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা কর্মজীবন শেষে দেশপ্রেম, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। সমাজ ও জাতির কল্যাণে তাদের অভিজ্ঞতা ও নেতৃত্ব ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংস্থার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এবং উপদেষ্টা ডাঃ হাবিবুর রহমান।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল, পঞ্চম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান। কেশবপুর উপজেলার বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৬ সালের সাধারণ গ্রেডে বৃত্তি পাওয়ায় কেশবপুর অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু ও মাতা নাসরিন নাহার-এর একমাত্র কন্যা সামন্তা মোস্তাফিজ-কে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। উপস্থিত সকলে তার উজ্জ্বল ভবিষ্যৎ, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করে দোয়া করেন।
সংগঠনের নেতৃবৃন্দ ঘোষণা দেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সন্তানদের মধ্যে যারা লেখাপড়া, নৈতিকতা, ক্রীড়া, সাংস্কৃতিক কর্মকাণ্ড বা অন্য যেকোনো ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করবে, তাদের উৎসাহিত করতে সংস্থার পক্ষ থেকে নিয়মিত সম্মাননা প্রদান করা হবে। এহেন উদ্যোগ নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও শিক্ষার প্রতি আরও উদ্বুদ্ধ করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। সংস্থার নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, কর্পোরাল মোহাম্মদ রফিকুল ইসলাম।
ছবি
১৮/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24