1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

বিশ্বকাপে ‘কুফা’ তকমা পেলেন অভিনেত্রী হিমি, সমর্থিত দলগুলোর একের পর এক হার

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

বিনোদন ডেস্ক:

ফিফা বিশ্বকাপ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আলোচনার জন্ম দিয়েছেন বাংলাদেশের জনপ্রিয় নাট্যাভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। প্রায় ৪৪ লাখ অনুসারী থাকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্বকাপের বিভিন্ন ম্যাচের আগে প্রিয় দলের জার্সি পরে শুভকামনা জানালেও, কাকতালীয়ভাবে সেই দলগুলো একের পর এক হেরে যাওয়ায় নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে নানা রসিকতা।

বিশ্বকাপের নকআউট পর্বের আগে থেকেই হিমি ব্রাজিলকে সমর্থন জানিয়ে পোস্ট করেছিলেন। তবে ৫ জুলাই অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে ব্রাজিল ২-১ গোলে নরওয়ের কাছে হেরে বিদায় নেয়।

এরপর ১৪ জুলাই বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ফ্রান্সকে সমর্থন করেন তিনি। কিন্তু সেই ম্যাচে স্পেন ২-০ গোলে জয় পেয়ে ফাইনালে উঠে যায়।

অন্য সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের জার্সি পরে শুভকামনা জানান হিমি। সেখানেও তার সমর্থিত দল পরাজিত হয় এবং আর্জেন্টিনা ফাইনালে জায়গা করে নেয়। এরপর মজা করে আর্জেন্টিনার জার্সি পরে একটি পোস্ট দিলেও সেটিকে অনেকেই নিছক রসিকতা হিসেবে দেখেছেন।

এরপর ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তিনি আবারও ফ্রান্সকে সমর্থন করেন। কিন্তু মায়ামিতে অনুষ্ঠিত রোমাঞ্চকর ম্যাচে ইংল্যান্ড ৬-৪ গোলে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় স্থান নিশ্চিত করে।

এভাবে তার সমর্থিত দলগুলোর ধারাবাহিক পরাজয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে ঘিরে শুরু হয়েছে হাস্যরস। হিমির পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই লিখেছেন, “কুফা, একটা ভুলেও আর্জেন্টিনা আসবি না!”, “আপু, শেষবারের মতো স্পেনকে সাপোর্ট করেন।”, “এবার স্পেনকে সমর্থন করুন, তাহলে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে।”—এমন অসংখ্য মন্তব্যে ভরে গেছে পোস্টগুলো।

রোববার (১৯ জুলাই) রাতে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের আগে হিমি এখনো আনুষ্ঠানিকভাবে কোনো দলকে সমর্থনের ঘোষণা দেননি। তবে তিনি কাকে সমর্থন করবেন, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কৌতূহল ও মজার আলোচনা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24