1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

কেশবপুর বিএনপি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

জলবায়ু পরিবর্তনের ঝুকি মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ঘোষিত ৫ বছরে ২৫ কোটি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে কেশবপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে যশোরের কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকালে কেশবপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাইকেল মধুসূদন দত্তের গেট থেকে কাঁচাবাজার পর্যন্ত সড়কের উভয় পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। কেশবপুর পৌর বিএনপির ৪ নম্বর ওয়ার্ড সভাপতি ওবাই বিশ্বাসের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা, পৌর ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ। বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সহ-সভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শহীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইমরান খান, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মেহেদী হাসান হিমেলসহ বিএনপি নেতা মাসুদ, মিজান, রাজীব, হাসান এবং দলীয় নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি আবুল হোসেন আজাদ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ একটি জাতীয় দায়িত্ব। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিএনপি দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখবে। তিনি নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানান এবং সবাইকে বেশি বেশি গাছ লাগিয়ে সবুজ বাংলাদেশ গড়ার আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, “আজকের একটি গাছই আগামী দিনের নির্মল বাতাস, সুস্থ পরিবেশ ও নিরাপদ ভবিষ্যতের ভিত্তি
ছবি
১৯/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24