1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

মধ্যনগরে ১৬ প্রাথমিক বিদ্যালয়ে এমপি কামরুলের অর্থায়নে নৌকা বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

রাজু ভূঁইয়া,সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার হাওরাঞ্চলের শিক্ষার্থীদের বর্ষা মৌসুমে নিরাপদে ও নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) সকালে সুনামগঞ্জ-১ আসনের জাতীয় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের অর্থায়নে মধ্যনগর উপজেলার ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নৌকা বিতরণ করা হয়।
জানাযায়, মধ্যনগর উপজেলার দুর্গম ও হাওরবেষ্টিত ১৬টি বিদ্যালয়কে এই নৌকার আওতায় আনা হয়েছে। বিদ্যালয়গুলো হলো খালিশাকান্দা, কামাউড়া, সালিয়ানী, জালালপুর, ইটাউরী, গলইখালী, দুগনই, বলরামপুর, মাছুয়াকান্দা, দৌলতপুর, সাতুর, চাপাইতি, আলমপুর, মোহাম্মদ আলীপুর, বীরসিংহপাড়া এবং আটাইশা মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব নৌকা সংশ্লিষ্ট বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষক ও প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে নৌকা হস্তান্তর করেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন। এ সময় সংসদ সদস্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল বাশার। সহ সরকারী কর্মকর্তা সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আবুল বাশার বলেন, বর্ষা মৌসুমে হাওরাঞ্চলের অধিকাংশ শিক্ষার্থীর বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হলো নৌকা। প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক সময় শিশুরা বিদ্যালয়ে আসতে পারে না। এই নৌকা বিতরণের ফলে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত যেমন নিরাপদ হবে, তেমনি তাদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নৌকা বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমা রঞ্জন সরকার, সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতি ও শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. রাশিদ আলমসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।##

রাজু ভূঁইয়া, সুনামগঞ্জ
মোবা: ০১৭১২-৫৯৮৫৭৫
তারিখ: ২০/৭/২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24