
পটিয়া প্রতিনিধি:: চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদন্ডী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ডে খরনা খালের পানি গতি প্রবাহ কৃষকের খতিয়ান ভুক্ত জায়গা জমি দিয়ে। ভুক্তভোগী মরহুম ওবায়েদুর রহমানের পুএ মোহাম্মদ আলী অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতার অপব্যবহার করে জনপ্রতিনিধি
ও টিকাদার সহ পরস্পরের যোগসাজশে
সরকারি খালের নকশা ও সিট অনুযায়ী না করে আমার পৈতৃক কৃষি জমি দিয়ে
সংস্কারের নামে বেশি মুনাফা লাভের পানি প্রবাহ স্রোত সৃষ্টি করে। ফলে আমাদের পৈতৃক খতিয়ানভুক্ত কৃষি জমি অরক্ষিত হয়ে যায়। সরকারি সিট ও নকশা অনুযায়ী পানিপ্রবাহ চলাচল আগে পুরাতন খাল দিয়ে পানিপ্রবাহ সৃষ্টি করার জন্য তিনি পানি উন্নয়ন পাউবোর
পটিয়ার নির্বাহী সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সুএে জানা যায়, শোভনদন্ডী ইউনিয়নে ৫ নম্বর ওয়ার্ড
মরহুম ওবায়দুর রহমান বাড়ি মোহাম্মদ আলীর একশ শতক কৃষি জমি ছিল। ঐ জমি মাজন হাট সংলগ্ন খরনা খালের লাগােয়া ছিল। আওয়ামী লীগ সরকার আমলে খালের সংস্কার কাজ করলে ঐ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও ঠিকাদার সহ পানিপ্রবাহ পুরনো পথে না করে বেশি লাভের জন্য কৃষক মোহাম্মদ আলী জমি দিয়ে করে যার ফলে কৃষক মোহাম্মদ আলী সহ বেশকয়েকজন কৃষকের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে। কৃষক মোহাম্মদ বিষয়টি উর্ধতন সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং ন্যায় সংগত সিট অনুযায়ী পানিপ্রবাহে পানি উন্নয়ন পাউবোর হস্তক্ষেপ কামনা করেন।
সেলিম চৌধুরী
পটিয়া চট্টগ্রাম
০১৮১৯৩৪৯৪৪২
২০/০৭/২৬ ইং