1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪৮ বার পঠিত

মোঃ আব্দুর রব :নিজস্ব প্রতিনিধি,সিলেট

সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে চেলানদীর শাখা চৈলতার ঢালা থেকে অবৈধভাবে নদী ও নদীর পাড় কেটে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

একই মামলায় অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) অনুযায়ী দায়ের করা এ মামলাকে নদী ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।

পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ১৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজেন্দ্রপুর ও পাড়াপুঞ্জি মৌজার অন্তর্গত ১ নম্বর ওয়ার্ডের রহমতপুর, আলমপুর ও কাজিরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চেলানদীর শাখা চৈলতার ঢালা এলাকায় সরেজমিন পরিদর্শন করা হয়।

পরিদর্শনে দেখা যায়, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে নদী ও নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় পরিবেশ অধিদপ্তর।

তদন্তে জানা যায়, গত ৬ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত প্রতিদিন রাত ৮টার পর থেকে ভোর পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন করা হয়েছে।

এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীতীরের স্থিতিশীলতা, পরিবেশ ও স্থানীয় প্রতিবেশের ওপর মারাত্মক বিরূপ প্রভাব পড়েছে বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার বাদী মো. মোহাইমিনুল হক বলেন, “নদী ও পরিবেশ ধ্বংস করে কোনো অবৈধ কার্যক্রমকে ছাড় দেওয়া হবে না।

চেলানদীর শাখা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়েছে।

মামলায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ধারা ৬(ঙ), ১২ ও ১৫(১) অনুযায়ী বিচার প্রার্থনা করা হয়েছে।

তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

এদিকে স্থানীয় সচেতন নাগরিকরা জানান, দীর্ঘদিন ধরে চেলানদীর শাখায় অবৈধ বালু উত্তোলনের কারণে নদীভাঙন, কৃষিজমির ক্ষতি এবং পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা বাড়ছিল।

তাদের মতে, পরিবেশ অধিদপ্তরের এই আইনগত পদক্ষেপ নদী রক্ষা ও পরিবেশ সংরক্ষণে একটি সময়োপযোগী উদ্যোগ।

তারা অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24