1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ /ধর্ষক গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে ৯ম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের ঘটনায় ধর্ষক লাভলু মোল্লা (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই-২৬) দিবাগত রাতে সাতবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করে। সে কেশবপুর উপজেলার ভাল্লুকঘর গ্রামের নওশের মোল্লার ছেলে। ধর্ষণের ঘটনাটি গত ১৭ জুলাই দুপুরে ধর্ষকের নিজ বাড়িতেই ঘটে।
থানা সূত্রে জানা গেছে, ​সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গত ১৭ জুলাই-২৬ দুপুরে ভাল্লুকঘর গ্রামের লাভলু মোল্লা (৩৫) প্রতিবেশী মাদ্রাসা পড়ুয়া ৯ম শ্রেণির ছাত্রীকে তার বাড়িত ডেকে নিয়ে যায়। ওই সময় মেয়েটিকে লাভলু তার শয়নকক্ষের খাটের উপরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনা উল্লেখ করে ধর্ষিতার মা বাদী হয়ে লাভলু মোল্লার বিরুদ্ধে থানায় একটি ধর্ষণ মামলা করেন। যার মামলা নং-১৫। মামলার পর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার সাতবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ৯ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের শিকার মেয়েটিকে ডাক্তারী পরিক্ষা-নিরিক্ষা সম্পন্ন করার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ছবিঃ
২২/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24