1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

সরকারি বরাদ্দ বাঁচিয়ে উদাহরণ সৃষ্টি: কচুয়ায় খাল পুনঃখনন শেষে ৩৪ লক্ষ টাকা কোষাাগারে ফেরত

  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ১১২ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা কচুয়া ( বাগেরহাট:)

সরকারি যেকোনো প্রকল্পের বরাদ্দ মানেই বাজেটের অতিরিক্ত খরচের অজুহাত কিংবা অনিয়মের অভিযোগ—এমন একটি প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসন। দুটি খালের পুনঃখাল খনন ও সংস্কারকাজ সফলভাবে সম্পন্ন করে প্রকল্পের বরাদ্দকৃত বিপুল অঙ্কের অব্যয়িত টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান ।

​উপজেলা প্রকল্প দপ্তর সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ও মঘিয়া ইউনিয়নে জলাবদ্ধতা দূরীকরণ, পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শুষ্ক মৌসুমে সেচসুবিধা নিশ্চিত করার লক্ষ্যে দুটি খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। প্রকল্প দুটিতে মোট বরাদ্দ ছিল ৭৭ লাখ ৩৩ হাজার ১৪২ টাকা। তবে স্বচ্ছতা ও সঠিক তদারকির মাধ্যমে কাজ সম্পন্ন করায় এতে প্রকৃত ব্যয় হয় ৪২ লাখ ৮৪ হাজার ৮৪৩ টাকা। ফলে প্রকল্পের অব্যয়িত ৩৪ লাখ ৩৮ হাজার ২৯৯ টাকা কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী হাসানের মাধ্যমে পুনরায় সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

​প্রকল্পের আওতায় গোপালপুর ইউনিয়নের দড়িটানা থেকে বলেশ্বর নদীর সংযোগস্থল পর্যন্ত ১ কিলোমিটার এবং মঘিয়া ইউনিয়নের কুন্ডু বাড়ি থেকে স্বপন মাঝির বাড়ি পর্যন্ত ১ কিলোমিটার কাঁঠালিয়া খাল সফলভাবে পুনঃখনন করা হয়।

​শুধু খননকাজে সীমাবদ্ধ না থেকে খালের পাড়ের পরিবেশ রক্ষায় দুই পাশে ৮০০টি বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। এ ছাড়া পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং স্থানীয় বাসিন্দাদের চলাচলের পথ সুগম করতে খালের ওপর প্রয়োজনীয় পাইপ কালভার্ট ও কাঠের পুল নির্মাণ করা হয়েছে।

​কচুয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুদেব কৃষ্ণ বলেন, “শুরু থেকে শেষ পর্যন্ত ইউএনও মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে কাজের গুণগত মান, ব্যয় নিয়ন্ত্রণ এবং সরকারি নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হয়েছে। সঠিক তদারকি ও সদিচ্ছার ফলেই কোনো ধরনের অপচয় ছাড়া বিশাল অংকের সরকারি টাকা বাঁচানো সম্ভব হয়েছে।”

​এ বিষয়ে স্থানীয় সচেতন মহল ও কৃষকদের সাথে কথা বললে তারা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, খাল দুটি দীর্ঘদিন ভরাট হয়ে থাকায় বর্ষাকালে জলাবদ্ধতা ও শুষ্ক মৌসুমে সেচ সংকট ছিল নিত্যদিনের সঙ্গী। পুনঃখননের ফলে এলাকার কৃষি খাতে আমূল পরিবর্তন আসবে। পাশাপাশি অনিয়মের সংস্কৃতি ভেঙে সরকারি অর্থ সাশ্রয় করে সফলভাবে কাজ শেষ করায় কচুয়া উপজেলা প্রশাসন স্থানীয় প্রশাসনে সততা ও স্বচ্ছতার এক বিরল নজির স্থাপন করল।##

আয়শা সিদ্দিকা বুলু

নিজস্ব সংবাদদাতা

কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24