1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

জনগণের সমস্যা সরেজমিনে পরিদর্শন ও সমাধানে উদ্যোগী মাননীয় সংসদ সদস্য গোলাম রসুল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

ডেক্স রিপোর্ট
বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা শাখার উদ্যোগে আজ যশোর-৪ আসনের সংসদ সদস্য জননেতা গোলাম রসুল উপজেলার বিভিন্ন এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও জলাবদ্ধতাপ্রবণ অঞ্চল সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

দিনব্যাপী কর্মসূচির শুরুতে জামায়াতের প্রেমবাগ ইউনিয়ন আমির সোলায়মান কবির এর নেতৃত্বে ১নং প্রেমবাগ ইউনিয়নের বনগ্রাম, ধলিয়ার বিলের ইপিজেড সংলগ্ন পশ্চিমপাড়, সুন্দলী ইউনিয়নের রামসরা ও রাজাপুর বাজার এলাকায় জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন। স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের ভোগান্তি, প্রয়োজন ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এমপি মনোযোগ সহকারে সেগুলো শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।
এরপর তিনি নওয়াপাড়া পৌরসভার ৩নং ওয়ার্ডে ধোপাদী এসএস কলেজ সংলগ্ন ড্রেনেজ ব্যবস্থার ত্রুটিজনিত জলাবদ্ধতা সরেজমিনে পরিদর্শন করেন।
পরে তিনি ধোপাদী শহিদুল্লাহ আদর্শ দাখিল মাদ্রাসা পরিদর্শন করেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এমপিওভুক্ত না হওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয়ে ডিও লেটার প্রেরণের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
পরবর্তীতে নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা হাবিবুর রহমানের উপস্থিতিতে তিনি ধোপাদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের প্রয়োজনীয়তা এবং জলাবদ্ধতার কারণে সৃষ্ট সমস্যা নিয়ে প্রতিষ্ঠান প্রধান ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে বিদ্যালয় সংলগ্ন রাস্তা পাকাকরণের বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এরপর তিনি ধোপাদী নূরানী হাফেজিয়া কওমী মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের জন্য সাইকেল গ্যারেজ নির্মাণের প্রয়োজনীয়তা সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁকে কাছে পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরবর্তী কর্মসূচিতে অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর সরদার শরিফ হোসেন, উপজেলা সহকারী সেক্রেটারি গোলাম মোস্তফা এবং নওয়াপাড়া পৌর জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মাওলানা হাবিবুর রহমানকে সঙ্গে নিয়ে তিনি ধোপাদীর চালতেতলা মসজিদুল কুবা পরিদর্শন করেন এবং নির্মাণকাজে প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে খোঁজখবর নেন। পরে ধোপাদী নতুন বাজার জামে মসজিদ পরিদর্শন করে অজুখানা নির্মাণের বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

বিকেল ৪টায় তিনি নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডের রানাভাটা সবুজবাগ এলাকার চলাচলের অনুপযোগী কয়েকটি রাস্তা সরেজমিনে পরিদর্শন করেন এবং স্থানীয় ভুক্তভোগী বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন। এলাকাবাসী দীর্ঘদিন পর একজন জনপ্রতিনিধিকে কাছে পেয়ে তাদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। সাংসদ তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনে পর্যায়ক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এরপর তিনি রানাভাটা সংলগ্ন বাস্তুচ্যুত (বাস্তহারা) পরিবারগুলোর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের জীবনমান উন্নয়ন ও মৌলিক সমস্যাগুলো সমাধানে আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

দিনব্যাপী কর্মসূচির সমাপনীতে সন্ধ্যায় উপজেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষদের সঙ্গে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় উপস্থিত নেতৃবৃন্দও আলোচনায় অংশগ্রহণ করেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী, অভয়নগর উপজেলা শাখা বিশ্বাস করে, জনগণের দোরগোড়ায় গিয়ে তাদের সমস্যার বাস্তব চিত্র জানা এবং সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যকর সমাধান নিশ্চিত করাই জনসেবামূলক রাজনীতির অন্যতম প্রধান অঙ্গ। সেই লক্ষ্যেই এ ধরনের গণমুখী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24