1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

পৈত্রিক সম্পত্তি রক্ষায় দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই: মুমূর্ষু বৃদ্ধ সোনাফর ফকিরের বুকভরা আশা, মৃত্যুর আগেই চান ন্যায়বিচার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পঠিত

মো: মহিউদ্দিন, নেত্রকোনা প্রতিনিধি:

​নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রঘুনাথপুর মৌজার পৈত্রিক সম্পত্তি জালিয়াতির মাধ্যমে গ্রাস করার অপচেষ্টার বিরুদ্ধে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে চলা দীর্ঘ আইনি লড়াই আজ এক মানবিক ও হৃদয়বিদারক রূপ নিয়েছে। প্রায় ১৩ বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরেও প্রতিকার না পেয়ে এবং চরম মানবেতর জীবন কাটিয়ে আজ ৭৫ বছর বয়সে মৃত্যুর প্রহর গুনছেন মামলার মূল ভুক্তভোগী সোনাফর ফকির।​আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, নেত্রকোনা বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ২০১৩ সালের ১৪ আগস্ট থেকে মোকদ্দমা নং-১৫৫৫/২০১৪ (ল্যান্ড সার্ভে) এর কার্যকরণ শুরু হয়। রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন, ১৯৫০ (সংশোধনী-২০০৮) এর ১৪৫(এ) ধারার বিধান মতে রেকর্ড সংশোধনের দাবিতে এই আইনি লড়াই চলছে।​মামলার বিবরণে প্রকাশ, রঘুনাথপুর মৌজার তফসিলে বর্ণিত ভূমি দীর্ঘদিন ধরে বাদীপক্ষের পিতা-পিতামহ শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। মূল মালিক মাযহোম ফকির ১৯৫৭ সালের ২৭ নভেম্বর রেজিস্ট্রিকৃত দলিলমূলে জমি ক্রয় করে বসবাস ও চাষাবাদ শুরু করেন। মাযহোম ফকিরের মৃত্যুর পর তাঁর উত্তরাধিকারী সোনাফর ফকির ও মনফর ফকির উক্ত সম্পত্তির ওয়ারিশ সূত্রে মালিক হন। ​কিন্তু অভিযোগ রয়েছে, বিবাদীপক্ষের পিতা মৃত আবুল হোসেন ফকির অসৎ উদ্দেশ্যে বি.আর.এস জরিপকালে মাযহোম ফকিরের কোনো পুত্র সন্তান নেই মর্মে মিথ্যা তথ্য দিয়ে ‘সাজিয়া’ নামক এক ভুয়া পুত্র সাজান। এর মাধ্যমে বি.আর.এস খতিয়ান নং-৫৯ প্রস্তুত করিয়ে মূল এস.এ খতিয়ান নং-৩৪ এর সম্পত্তি কেটে বিবাদীদের নামে পৃথক খতিয়ান খোলার জালিয়াতি করা হয়। ​আদালত, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, নেত্রকোনা।​মামলা নম্বর: মোকদ্দমা নং-১৫৫৫/২০১৪ (ল্যান্ড সার্ভে)। ​কার্যকরণ শুরুর তারিখ: ১৪ আগস্ট ২০১৩।​স্থান (মৌজা ও উপজেলা): রঘুনাথপুর, কেন্দুয়া, নেত্রকোনা। এস.এ খতিয়ান নং-৩৪, বি.আর.এস খতিয়ান নং-৫৯, মোট ১.৮৭ একর।
​প্রধান বিবাদীগণ: মিলন মিয়া, কাঞ্চন মিয়া, হারুন মিয়া, কাজল মিয়া (সর্বসাং-রঘুনাথপুর, কেন্দুয়া) ও অন্যান্য।
​এক হৃদয়বিদারক মানবিক চিত্র, দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা এই আইনি লড়াইয়ে নিজের পৈতৃক সম্পত্তি উদ্ধারে সর্বস্বান্ত হয়েছেন ৭৫ বছরের বৃদ্ধ সোনাফর ফকির। ভাঙারি কুড়িয়ে টুকিটাকি জিনিস বিক্রি করে এবং কিছু লোহার জিনিস তৈরি করে কোনোমতে দিনাতিপাত করলেও বর্তমানে তিনি শয্যাশায়ী ও মুমূর্ষু অবস্থায় দিন কাটাচ্ছেন। জীবনের এই অন্তিম ক্ষণে এসেও তার একটাই আকুতি—মৃত্যুর আগে যেন তিনি তার পৈতৃক সম্পত্তি ফিরে পান এবং নিজের শেষ নিঃশ্বাসটা যেন এই আশার আলোতেই ত্যাগ করতে পারেন। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ ও প্রশাসনের কাছে তার এই আকুল আবেদন আকাশ-বাতাসকে ভারী করে তুলছে। আইন ও আদালতের ওপর তার আস্থা আজও বিন্দুুমাত্র কমেনি।
​এদিকে, মামলার বর্তমান অবস্থা সম্পর্কে তার আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে কিছু বলতে পারেননি এবং ফাইল দেখে জানাতে হবে বলে জানান। এত দীর্ঘসূত্রিতার পরও বৃদ্ধ সোনাফর ফকির খাতায় এলোমেলোভাবে নানা তথ্য লিখে রেখেছেন, অলৌকিক বা আইনসম্মত উপায়ে হলেও তিনি তার জবরদখল হয়ে যাওয়া সম্পদ ফিরে পাবেন—এই অদম্য আশাই তাকে বাঁচিয়ে রেখেছে।
​স্থানীয় এলাকাবাসীর মতে, একটি কুচক্রী মহল দীর্ঘদিন ধরে এ ধরনের ভূমি জালিয়াতির ঘটনা ঘটিয়ে নিরীহ মানুষকে হয়রানি করে আসছে। এই মামলাটির দ্রুত সঠিক তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করলে এলাকায় ভূমি জালিয়াতি চক্রের দৌরাত্ম্য কমবে এবং মুমূর্ষু সোনাফর ফকিরের মতো প্রকৃত মালিকরা মৃত্যুর আগে তাদের অধিকার ফিরে পাওয়ার সান্ত্বনা পাবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24