1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

সেতু নেই, স্বপ্নও অধরা: বংশী নদী পার হতে আজও খেয়া নৌকাই ভরসা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫১ বার পঠিত

শামীম ব্যাপারী সাভার আশুলিয়া

একটি সেতু যা বদলে দিতে পারতো হাজারও মানুষের স্বপ্ন। কমিয়ে দিতে পারতো বছরের পর বছর ধরে চলা যাতায়াতের জনদুর্ভোগ; কিন্তু ৭ বছর পেরিয়ে গেলেও সেইস্বপ্ন আজও অধরা ।

আশুলিয়া থানাধীন অবস্থিত নলামে নির্মাণাধীন নলাম সেতু এখন স্থানীয়দের কাছে উন্নয়নের প্রতীক নয়, বরংঅবহেলা, ধীরগতি ও প্রশাসনিক জটিলতার এক নির্মমউদাহরণ। ফলে বংশী নদীর দুই তীরের অন্তত ১০গ্রামের হাজারও মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় পারাপার করতে বাধ্য হচ্ছেন। বর্তমানে নদী
পারাপারের একমাত্র ভরসা একটি খেয়া নৌকা।

প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক,ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষাকরে নদী পার হতে হয়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতিরসৃষ্টি হয় কোনো অসুস্থ রোগী কিংবা প্রসূতিকে হাসপাতালে নেওয়ার সময়। অনেক ক্ষেত্রে একটি নৌকার অপেক্ষাই জীবন-মৃত্যুর প্রশ্ন হয়ে দাঁড়ায়। বুধবার সরেজমিন দেখা যায়, সাভার উপজেলার আশুলিয়ার বংশী নদীর তীরে অবস্থিত মাইঝাল, পাইছাল, উনাইল, ধামসোনা, গোপালবাড়ীসহ অন্তত ১০টি গ্রামের মানুষের কাছে নলাম সেতু শুধু একটি
অবকাঠামো নয়, এটি ছিল উন্নত যোগাযোগ, নিরাপদে যাতায়াত এবং অর্থনৈতিক মুক্তির স্বপ্ন; কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের অপেক্ষা যেন শেষই হচ্ছে না।
স্থানীয়দের দীর্ঘদিনের আন্দোলন ও দাবির মুখে ২০১৯সালের ২১ জুলাই ৮২০ ফুট দৈর্ঘ্য ও ২৪ ফুট প্রস্থের নলাম সেতুর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। প্রকল্পটিরব্যয় নির্ধারণ করা হয় ২১ কোটি ৫৩ লাখ টাকা। ২০২২ সালের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তিন দফা সময় বাড়িয়ে ২০২৬ সাল পর্যন্তনেওয়া হয়; কিন্তু এখনো সেতুর নির্মাণকাজ অসম্পূর্ণ।
দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় এলাকাবাসীর মনে দেখাদিয়েছে চরম হতাশা। দীর্ঘদিনের এই দুর্ভোগের
প্রতিবাদে সম্প্রতি নলাম সেতুর সামনে কয়কদফা
মানববন্ধন করেছেন এলাকাবাসী ও স্থানীয় নেতারা।তাদের একটাই দাবি-অবিলম্বে সেতুর নির্মাণকাজ শেষ করে ১০ গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসানঘটাতে হবে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরেরকার্যকর তদারকির অভাব এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের
দায়িত্বহীনতার কারণেই বছরের পর বছর ধরে প্রকল্পটিঝুলে আছে।এই গ্রামের বাসিন্দা ও ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন বলেন, দীর্ঘ সাত বছর আগে নলাম সেতুর নির্মাণকাজ শুরু হলেও আজও তা শেষ হয়নি। একটি সেতুর অভাবে ১০ গ্রামের হাজারও
মানুষ প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন। শিক্ষার্থী,
কৃষক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে জরুরি রোগী- সবাইকে জীবনের ঝুঁকি নিয়ে খেয়া নৌকায় চলাচল করতে হচ্ছে। আমরা এলাকাবাসী সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে মানববন্ধন করেছি, সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি; কিন্তু এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে নির্মাণকাজ পুনরায় শুরু করে শেষ না করা হলে ১০ গ্রামের মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবো।
এ বিষয়ে উপজেলা এলজিইডির কর্মকর্তা মিনারুল ইসলাম সোমনার মুঠোফোনে জানান, তিনি ছুটিতে আছেন। তবে তিনি বলেছেন নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে না পারায় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স কহিনুর অ্যান্ড খোশেদা এন্টারপ্রাইজকে (জেভি) একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও কার্যাদেশ বাতিলের জন্য নির্বাহী প্রকৌশলীর কাছে সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে সেতুর অবশিষ্ট কাজ সম্পন্ন করতে নতুন করে টেন্ডার আহ্বানেরও প্রস্তাব দেওয়া হয়েছে; কিন্তু এখন পর্যন্ত নতুন টেন্ডারের কাজ সম্পন্ন হয়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান সমুদয় বিল তুলে
পালিয়েছেন- এ বিষয়ে তিনি বলেন, আমি একদিনের মধ্যে অফিসে জয়েন করে বিস্তারিত দেখে জানাবে। তবে প্রকৌশল অফিস থেকে জানা যায়, প্রভাবশালীদের সহায়তায় ঠিকাদার ৯০ ভাগ বিল নিয়ে পালিয়েছেন।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.
সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকার কারণ খতিয়ে দেখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত কাজপুনরায় শুরু করার উদ্যোগ নেওয়া হবে ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24