1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

দিয়াড় মহাবিদ্যালয়ের নতুন রাস্তা ও বাউন্ডারির প্রতিশ্রুতি দিলেন জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের দিয়াড় মহাবিদ্যালয়ের জন্য নতুন সংযোগ সড়ক ও বাউন্ডারি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হারুনুর রশিদ হারুন। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিয়াড় মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক সাদিকুল ইসলাম, অধ্যক্ষ সাজেমান আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রকৌশলী রবিউল আওয়াল, দেবীনগর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আ ক ম সাহেদুল আলম বিশ্বাস (পলাশ)সহ মহাবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও পরিচালনা পর্ষদের সদস্যরা জানান, ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত এবং ১৯৯৬ সালে এমপিওভুক্ত হলেও মহাবিদ্যালয়টির এখনো নিজস্ব কোনো প্রবেশ সড়ক নেই। শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের ইউনিয়ন পরিষদের রাস্তা ব্যবহার করে যাতায়াত করতে হয়, ফলে দীর্ঘদিন ধরে তারা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এছাড়া কলেজে সীমানা প্রাচীর না থাকায় নিরাপত্তাসহ বিভিন্ন সমস্যারও সম্মুখীন হতে হচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ হারুন বলেন, “আপনারা কলেজের জন্য প্রয়োজনীয় জায়গা নির্ধারণ করুন। আমি দ্রুতই নতুন রাস্তা, বাউন্ডারি নির্মাণসহ মহাবিদ্যালয়ের সার্বিক উন্নয়নের ব্যবস্থা করব।”তার এ ঘোষণায় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা যায়। তারা দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24