1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

মদনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি বন্দি কমলমতি শিক্ষার্থীরা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ১০০ বার পঠিত

মদন নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা মদন উপজেলার কয়েকটি ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি বন্দি অবস্থায কমল মতি শিক্ষার্থীদের নিয়ে ক্লাশ নিচ্ছেন শিক্ষকরা। বৃহস্পতিবার ২৩ জুলাই বিভিন্ন বিদ্যালয়ে গেলে এমন চিত্র দেখা যায়।
টানা অতিবৃষ্টি ও মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নে ত্রিপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিতরে হাটু পানি রয়েছে, ও এ ইউ খন্দকার সরকারি প্রাথমিক বিদ্যালয় চৌতুর দিকে পানি থাকায় সাঁকো দিয়ে কমলমতি শিশুরা বিদ্যালয়ে এসে পানি বন্দি হয়ে পড়ে রামদাসকিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমল মতি শিক্ষার্থীরা নৌকা দিয়ে বিদ্যালয়ে যেথে হয়। গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চৌতুর পাশে পানি রয়েছে ও খালাসি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পানি বন্দি অবস্থায লেখা পড়া করছে, উপজেলার ফতেপুর ইউনিয়নে ধানকুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের একই অবস্থা।
জানা যায়,ত্রিপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত ২০২৩- ২৪ অর্থ বছরে ১ কোটি ৩৬ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজ নামীয় ঠিকাদারী প্রতিষ্টান কাজটি করে।
এ বিষয়ে উপজেলার উপ- সহকারী প্রকৌশলী মোঃ সাহাবুল ইসলাম জানান, ত্রিপন সরকারি প্রাথমিক বিদ্যালয় হাওর এলাকা হওয়া নিচে তলায় পানি প্রবেশ করতে পারে এমন ভাবেই নকশা করে ভবন নির্মাণ করা হয়েছে। বিদ্যালয়ে( ভার প্রাপ্ত) প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন জানান, নিচ তলায় হাঁটু পানি রয়েছে।আমরা খুব সর্তকতার সাথে উপরের তলায় ক্লাশ নিচ্ছি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা জানান, আমি যে সকল বিদ্যালয়ে চৌতুর পাশে পানি রয়েছে সে সকল বিদ্যালয়ে প্রধান শিক্ষককে খুবই সাধানতার সহিত বিদ্যালয় পরিচালনা করার জন্য নিদের্শনা প্রদান করেছি।এমনকি যর্থাযথ কৃতর্পক্ষে অবগত করানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার নাদিম হোসেন শামীম জানান, পানি বৃদ্ধি কারনে, বিভিন্ন ইউনিয়নে কয়েকটি বিদ্যালয়ে চৌতুর দিকে পানি রয়েছে তাই আমি স্থানীয় প্রশাসন ও উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তাকে তদারকি করার জন্য ও বিদ্যালয়ে প্রধান শিক্ষকরা যাতে কমলমতি শিক্ষার্থীদের বিশেষ নজর রেখে সর্তকতার সহিত বিদ্যালয় পরিচালনা করার জন্য নিদের্শনা প্রদান করছি।

মোঃ মোশাররফ হোসেন।
তারিখঃ২৩/০৭/২৬
মোবাইলঃ-০১৯৩৮৩২০৮২৪.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24