1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পঠিত

কামাল পাশা,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু-কে উষ্ণ সংবর্ধনা দিয়েছে সিংড়া কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট।

​শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টায় প্রতিষ্ঠান চত্বরে এক বর্ণাঢ্য ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি-কে বর্ণিল ফুলেল শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। পরবর্তীতে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেন আয়োজকরা।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট এর প্রতিষ্ঠাতা ড. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য সচীব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহবায়ক শাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার প্রমূখ।

​সংবর্ধিত প্রধান অতিথির বক্তব্যে এমপি আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন,সিংড়ার শিক্ষা ও কৃষি খাতের সার্বিক উন্নয়নে আমি প্রতিশ্রুতিবদ্ধ। কৃষি ডিপ্লোমা ইনস্টিটিউট এই অঞ্চলের দক্ষ কৃষি উদ্যোক্তা ও কারিগরি জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিংড়াকে একটি আধুনিক, উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে আমি সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করে যাব। ​অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় রাজনৈতিক গণ্যমান্য ব্যক্তি এবং এলাকার বিশিষ্ট সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24