1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র জন্মদিন উপলক্ষে ‘বিপ্রতীপ’-এর বিশেষ অনুষ্ঠান

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে সুসাহিত্যিক মনোজ বসু’র (১২৫-এ মনোজ বসু) ১২৫ তম জন্মদিন উপলক্ষে পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর আয়োজন প্রকাশিত সাহিত্য পত্রিকা প্রদর্শনী আলোচনা, কবিতা পাঠ, সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই-২৬) দুপুর থেকে দিনব্যাপী পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের প্রথম পর্বে পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জি-এর সভাপতিত্বে এবং সমাজ কর্মী ও কবি মাসুদা বেগম বিউটি ও মধুসূদন একাডেমির নির্বাহী সদস্য ছড়াকার রিয়াজ লিটন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মধুসূদন একাডেমীর চেয়ারম্যান, বিশিষ্ট গবেষক ও লেখক কবি কাসেদুজ্জামান সেলিম।দিনব্যাপী আয়োজনে ছিল, মনোজ বসুর প্রতিকৃতিতে মাল্য অর্পণ, অতিথিদের ফুলেল শুভেচ্ছা, এবং পাঁজিয়া থেকে প্রকাশিত বিভিন্ন সাহিত্য পত্রিকার বিশেষ প্রদর্শনী।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পাঁজিয়া বিপ্রতীপ-এর সম্পাদক কবি নয়ন বিশ্বাস এবং শুভেচ্ছা বক্তন্য রাখেন, কণ্ঠশিল্পী উজ্জ্বল ব্যানার্জি। অনুষ্ঠানে “নিটল ম্যাগাজিন”-এর উপর আলোচনা করেন, বিশেষ সাংস্কৃতিক কর্মী হাদিউজ্জামান জয়।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চুকনগর ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক হাশেম আলী ফকির, সাগরদাঁড়ি আবু শারাফ সাদেক কারিগরি কলেজের সহকারী অধ্যাপক কানাইলাল ভট্টাচার্য, মধুসূদন একাডেমির পরিচালক ও মধুসূদন-গবেষক কবি খসরু পারভেজ, কবি সুরঞ্জিৎ বৈদ্য প্রমূখ।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংগীত, কবিতা ও আলোচনা করে, তুলি দেবনাথ, ফারিয়া আহম্মেদ, আম্বিয়া জান্নাত কথৈই, আরিফা খাতুন, বিদিশা ব্যানার্জি, রমা রায়, প্রমা দাস, রীতি সরকার, তাহনা হাফিজ অন্তি, ঐশি দাস, সৌমিক রায়, প্রিয়া রায় প্রমূখ।বিদ্যালয়ের আলাদা কক্ষে ১৩০ টির মতো পত্রিকা সম্বলিত একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে সুসাহিত্যিক মনোজ বসু’র প্রতিকৃতিতে শ্রদ্ধাভরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। শিক্ষার্থীরা, কবি, সাহিত্যিকগণ ঘুরে স্টলটি পরিদর্শন করেন।
পাঁজিয়াস্থ ‘বিপ্রতীপ’-এর আয়োজনে এলাকার সুসাহিত্যিক ১২৫-এ মনোজ বসু উপলক্ষে আয়োজনে বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাছাড়া বিভিন্ন জেলার শতাধিক কবি, সাহিত্যিকদের আগমনে অনুষ্ঠানটি মিলনমেলার পরিনত হয়েছিল। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলেছিলো। দ্বিতীয় পর্বে মধ্যাহ্ন ভোজের পর ছিল মনোজ্ঞ সংগীতানুষ্ঠান।
উল্লেখ্য, মনোজ বসু ১৯০১ খ্রিস্টাব্দের ২৫ শে জুলাই বৃটিশ ভারতের বর্তমান বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলাধীন পাঁজিয়া ইউনিয়নের ডোঙ্গাঘাট গ্রামের বংশগৌরব ও খ্যাতিমান এক মধ্যবিত্ত একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।
ছবি
২৫/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24