1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

ফুলতলা টিএনটি টাওয়ার থেকে তার চুরির সময় যুবক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোহাম্মদ সবুর শেখ।
ফুলতলা উপজেলা প্রতিনিধি, খুলনা:

খুলনার ফুলতলা উপজেলার টেলিফোন এক্সচেঞ্জের ব্রডব্যান্ড টাওয়ারের ওপর থেকে তার কাটার সময় এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সহযোগিতায় তাকে ফুলতলা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে ফুলতলা টেলিফোন এক্সচেঞ্জের ব্রডব্যান্ড টাওয়ারে উঠে ক্যাবল কাটার সময় স্থানীয় লোকজনের হাতে আটক হন মো. শিমুল মল্লিক। তিনি উপজেলার সিকিরহাট হরিতলা এলাকার কালাম মল্লিকের ছেলে এবং পেশায় একজন ইজিবাইক চালক।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিমুল মল্লিক চুরির সঙ্গে টেলিফোন এক্সচেঞ্জে কর্মরত এক কর্মচারীর সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানা গেছে। একইসঙ্গে চুরি করা মালামাল যে দোকানে বিক্রি করা হয়, সেই দোকানের নাম ও ঠিকানাও তিনি জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয়দের দাবি, অনলাইন জুয়া, ঋণগ্রস্ততা ও মাদকাসক্তির কারণে শিমুল গত কয়েক বছর ধরে বিভিন্ন স্থানে চুরির সঙ্গে জড়িয়ে পড়েন। তার দেওয়া তথ্য অনুযায়ী, চুরির সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার দিন টেলিফোন এক্সচেঞ্জের টাওয়ার থেকে ক্যাবল চুরি করতে গিয়ে শিমুল মল্লিক আটক হলে স্থানীয়রা তাকে ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির সহযোগিতায় পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ ঘটনায় ফুলতলা থানায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24