1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক

কেশবপুরে ৮ মাদককারবারি গ্রেফতারঃ ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৬৪ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

কেশবপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮জন মাদককারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার (২৬ জুলাই-২৬) রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ইয়াবাসহ তিনজন গ্রেফতারের ঘটনায় তাদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে পৃথক-পৃথক মামলা হয়েছে। গাঁজা সেবন করার অপরাধে ৫ জনের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৭ জুলাই-২৬) দুপুরে ভ্রাম্যমাণ আদালত দুটি পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী মোঃ মেশকাতুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, গাঁজা সেবন করার অপরাধে উপজেলার বায়সা মেহের আলী মুন্সির ছেলে আব্দুল মোমিন (৩৭), বায়সা (নূরপুর) গ্রামের আসাদুজ্জামানের ছেলে আলিমুল ইসলাম (২২) ও ব্রহ্মকাটি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জাহিদ হোসেন সবুজ (৩২) কে ১৫ দিনের জেল ও পাঁচশত টাকা জরিমানা এবং মির্জাপুর গ্রামের আজিত সরদারের ছেলে রাজু হোসেন (২০) ও মেহেরপুর গ্রামের আলামীনের ছেলে নূর আলম (২১) কে ১৮ দিনের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
জানা যায়, গত ২৬ জুলাই রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন এর দিক-নির্দেশনায় উপ-পুলিশ পরিদর্শক মোকলেচুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে গত রবিবার রাতে উপজেলার রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালিয়ে রামকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩২) কে ২০ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৯। একই অভিযানে বাজিতপুর এলাকা থেকে আলতাপোল গ্রামের আলমগীর হোসেনের ছেলে হুমায়ূন কবির (১০)-কে ১০ পিচ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৮।
অপরদিকে পুলিশ উপ-পরিদর্শক সঞ্জয় কুমার দাস, আব্দুল হক, সহকারী পুলিশ উপ-পরিদর্শক জুয়েল রানা, সনাতন বিশ্বাস, রাসেল মাহমুদ, পৌর শহরের টাইগার পয়েন্ট এলাকা থেকে বাজিতপুর গ্রামের হেলাল মোড়লের ছেলে রায়হান মোড়ল (৩২)-কে ৫ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ ঘনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। যার মামলা নং-১৭।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ রোকসানা খাতুন বলেন, ইয়াবাসহ তিন মাদককারবারীকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে পৃথক-পৃথক মামলা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ থানার নিয়মিত মামলার সকল আসামিদের যশোর আদালতের মাধ্যমে জেলখানায় প্রেরণ করা হয়েছে। এ উপজেলায় মাদক নির্মূলে থানা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।
ছবিঃ
২৭/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24