1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

রুহিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে থানায় এজাহার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪২ বার পঠিত

‎মোঃ সোয়েল রানা, রুহিয়া (​ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৩নং রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ আসাননগর (কদমবাগান) এলাকায় ৮ বছরের এক কন্যাশিশুকে আখক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কন্যাশিশুর বাবা ফিরোজ বাদী হয়ে অভিযুক্ত মোঃ রাসেদ ইসলাম(২০)-এর বিরুদ্ধে রুহিয়া থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। ​রাসেদ ইসলাম দক্ষিন আসাননগর কদমবাগান এলাকার কলিম উদ্দীনের ছেলে। অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কদমবাগান এলাকার মোঃ কলিম উদ্দীনের ছেলে রাসেদ ইসলাম প্রতিবেশী ওই শিশুকে বিভিন্ন সময় কু-প্রস্তাব ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। গত রবিবার ২৬ জুলাই ২০২৬ইং আনুমানিক বিকাল ৩ টার সময় ওই কন্যাশিশুর বাড়ির পাশে টাঙ্গন নদীতে গোসল করতে যায়। ​অভিযোগ মতে, গোসল করার সময় অভিযুক্ত রাসেদ ইসলাম তাকে একা পেয়ে নানা প্রলোভন দেখিয়ে নদীর পূর্ব পাশে জনৈক মোঃ মাসুদের আখক্ষেতে নিয়ে যায়। সেখানে কিশোরীর মুখ চেপে ধরে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে কিশোরী যন্ত্রণায় চিৎকার শুরু করলে অভিযুক্ত রাসেদ তাকে ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ​পরবর্তীতে ভুক্তভোগী বাড়িতে ফিরে তার স্বজনদের নিকট ঘটনাটি বিস্তারিত প্রকাশ করে। ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাড়িতে এসে পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে রুহিয়া থানায় উপস্থিত হয়ে এ লিখিত এজাহার পেশ করি। ​এ বিষয়ে রুহিয়া থানার উপ-পরিদর্শক রাম বাবু রায় জানান, এই বিষয়ে রুহিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে, যার মামলা নং ১০ তারিখ ২৭/০৭/২০২৬ইং। আসামি ধরার চেষ্টা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24