1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

জেলা পুলিশ, চুয়াডাঙ্গার উদ্যোগে গণপরিবহন চালক, সুপারভাইজার ও হেলপারদের ডোপ টেস্ট কার্যক্রম; মাদকসেবনের প্রমাণ মিললে চাকরিচ্যুতি ও আইনগত ব্যবস্থা

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং মাদকমুক্ত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে জেলা পুলিশ, চুয়াডাঙ্গার উদ্যোগে এবং জেলার পরিবহন মালিক সমিতির সহযোগিতায় ভাড়ায় চালিত গণপরিবহন সংশ্লিষ্ট চালক, সুপারভাইজার ও হেলপারদের ডোপ টেস্ট কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চুয়াডাঙ্গা সরকারি হাসপাতালে পরিচালিত এ কার্যক্রমে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী রয়েল এক্সপ্রেস, পূর্বাশা পরিবহন, জে আর পরিবহন, চুয়াডাঙ্গা ডিলাক্স, দর্শনা ডিলাক্স, গোল্ডেন লাইন,জননী, নদীয়া, সাথী পরিবহন, রেখা পরিবহন, মামুন পরিবহন, শামীম এন্টারপ্রাইজ, নিউ মর্ডাণ পরিবহন, সৌদিয়া পরিবহন ও বিআরটিসি ইত্যাদি -এর চালক, সুপারভাইজার এবং হেলপারদের পর্যায়ক্রমে ডোপ টেস্ট করা হচ্ছে।পরীক্ষার মাধ্যমে কোনো চালক, সুপারভাইজার বা হেলপারের মাদকসেবনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুতিসহ প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ, চুয়াডাঙ্গা দূরপাল্লার গণপরিবহনের ক্ষেত্রে নিম্নবর্ণিত কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেছে। এর মধ্যে রয়েছে

• দূরপাল্লার বাসে নির্ধারিত সময় পরপর বাধ্যতামূলকভাবে চালক পরিবর্তন নিশ্চিত করা।

• পর্যাপ্ত বিশ্রাম ছাড়া কোনো চালককে দীর্ঘ সময় একটানা গাড়ি চালাতে না দেওয়া।

• চালকের শারীরিক ও মানসিক সক্ষমতা নিশ্চিত করে তবেই যানবাহন পরিচালনার অনুমতি প্রদান।

• মাদকাসক্ত, অসুস্থ বা ক্লান্ত অবস্থায় কোনো চালককে যানবাহন পরিচালনা করতে না দেওয়া।

• অতিরিক্ত গতি, বেপরোয়া ও ঝুঁকিপূর্ণ ড্রাইভিং পরিহার করে সকল ট্রাফিক আইন ও সড়ক নিরাপত্তা বিধিমালা কঠোরভাবে অনুসরণ করা।

• পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের নিয়মিত তদারকির মাধ্যমে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা।

জেলা পুলিশ, চুয়াডাঙ্গা মনে করে, মাদকাসক্ত অবস্থায় যানবাহন পরিচালনা জননিরাপত্তার জন্য অত্যন্ত মারাত্মক ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের নিয়মিত ডোপ টেস্ট কার্যক্রম এবং পরিবহন খাতে প্রয়োজনীয় তদারকি অব্যাহত থাকবে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশ সকল পরিবহন মালিক, শ্রমিক, চালক, সুপারভাইজার ও হেলপারদের মাদকমুক্ত থেকে দায়িত্বশীলতার সঙ্গে যানবাহন পরিচালনার আহ্বান জানায়।পাশাপাশি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও দুর্ঘটনামুক্ত সড়ক ব্যবস্থা গড়ে তুলতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24