1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন

বাগেরহাটের কচুয়ার মঘিয়া ইউনিয়নে খাল খনন ও কচুয়ায় ভূমি অফিস পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার

  • প্রকাশের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১৪১ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)।

বাগেরহাটের কচুয়া উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আব্দুল্লাহ হারুন। পরিদর্শনের অংশ হিসেবে তিনি উপজেলার মঘিয়া ইউনিয়নের কাঁঠালিয়া খাল পুনঃখনন কাজ প্রত্যক্ষ করেন এবং কচুয়া উপজেলা ভূমি অফিস ও রাড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস সরেজমিনে পরিদর্শন করেন।

​পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার কাঠালিয়া খাল খনন কাজের অগ্রগতি ও গুণগত মান খতিয়ে দেখেন। তিনি বলেন, “কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা দূরীকরণ এবং স্থানীয় পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজের ক্ষেত্রে মান বজায় রাখতে হবে যেন স্থানীয় জনগণ এর সুফল দীর্ঘমেয়াদে ভোগ করতে পারেন।”

​পরবর্তীতে তিনি কচুয়া উপজেলা ভূমি অফিস এবং রাড়িপাড়া ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে যান। সেখানে তিনি অফিসের দাপ্তরিক নথি, নামজারি (মিউটেশন) প্রক্রিয়া, রেকর্ড সংরক্ষণ এবং ভূমি সেবা প্রদান ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।

​উপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার বলেন, “ভূমি সেবা গ্রহণে যেন সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন। স্বচ্ছতা, জবাবদিহিতা ও দ্রুততার সাথে আধুনিক ও জনবান্ধব সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।”

​পরিদর্শনকালে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব অনুপ দাশ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী হাসান,সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ আসিফ হায়দার সহ খুলনা বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা, বাগেরহাট জেলা প্রশাসন ও কচুয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।##

আয়শা সিদ্দিকা বুলু

নিজস্ব সংবাদদাতা

কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24