1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

মণিরামপুরে প্রধান শিক্ষকের দুর্নীতির সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘দেখে নেওয়ার’ হুমকি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পঠিত

‎
নিজস্ব প্রতিবেদক (মণিরামপুর) যশোরঃ

মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও দক্ষিনাঞ্চলের পাঠকপ্রিয় দৈনিক যশোর বার্তার মণিরামপুর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম তাজাম্মুলের উপর প্রকাশ্যে ক্ষিপ্ত হয়ে বাকবিতন্ডা এবং দ্রুত মোটরসাইকেল যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফঠক দিয়ে চলে যাওয়ার সময়ে আঙ্গুল ঝাকিয়ে “তোর বিষয়টা মাথায় রাখলাম,তোরে দেখে নিবো” বলে হুমকি দিয়েছে সন্ত্রাসী মীর মিকাইল হোসেন । বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের দূর্নীতিবাজ আমানতের খেয়ানত কারী প্রধান শিক্ষক আমানত আলী ও তার শিক্ষিকা স্ত্রী ঐ সন্ত্রাসী মিকাইলকে দিয়ে এ হুমকি প্রদান করেছে বলে অভিযোগ তুলেছেন হুমকির স্বীকার হওয়া সাংবাদিক এস এম তাজাম্মুল। হুমকি দেওয়া যুবলীগ সন্ত্রাসী মীর মিকাইল হোসেন উপজেলার জালালপুর গ্রামের মীর কাসেমের ছেলে ও খেদাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম জিন্নাহর একান্ত সহযোগী বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কয়েকজন ব্যাক্তি।

‎মঙ্গলবার (২৮শে জুলাই) বিকালে গোপন ক্যামেরায় ধারণকৃত এক ভিডিও তথ্য মোতাবেক, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের ফটকে দূর্নীতিবাজ প্রধান শিক্ষক আমানত আলীর ১ম পক্ষের স্ত্রী,ঐ প্রতিষ্ঠানের শিক্ষিকা সন্ত্রাসী মিকাইলের পাশে দাড়িয়ে সাংবাদিক এস এম তাজাম্মুল’কে দেখিয়ে ব্যাঙ্গ করে বলতে থাকে যে,এই ছেলেটা ভিডিও করে এনেছিলো,এর জন্যই আজ এতকিছু! সে মুহূর্তে কথা বলা মাত্রই যুবলীগের ক্যাডার মীর মিকাইল ঐ সাংবাদিকের উপর চড়াও হয়,বাকবিতন্ডার এক পর্যায়ে ঐ শিক্ষিকার পাশি দাড়িয়ে বলে তোর বিষয়টা মাথায় রাখলাম। পরপরই আরেকজন এসে মিকাইলকে টেনে নিয়ে যায়। সে সময় আবারো হুমকি দেই সন্ত্রাসী মিকাইল যে, তোকে আমি দেখে নিবো। এ কথা বলে তারা একত্রে প্রস্থান করে। সন্ত্রাসী মিকাইল ৭নং খেদাপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান যুবলীগ নেতা আব্দুল আলীম জিন্নাহর একান্ত সহযোগী হিসেবে তার সাথেই থাকে। তথ্য আছে, বিগত সরকারের আমলে ইউনিয়ন ব্যাপী চাঁদাবাজি,দখলদারি,সেটেলমেন্ট,হামলা-হুমকি সহ সকল সন্ত্রাসী কার্যক্রমে থাকতো এই মিকাইল। এ সময় উপস্থিত প্রধান শিক্ষক আমানত আলী সহ অন্যান্য ব্যাক্তিরা তাজাম্মুল ও নয়ন রায়কে (সাংবাদিক) ম্যানেজ করার চেষ্টা করে,তবে নীতি নৈতিকতার স্বার্থে ঐ দুই সাংবাদিক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের দিকে চলে যান।

‎এ বিষয়ে সাংবাদিক এস এম তাজাম্মুল দাবী করেন যে, সত্য ও ন্যায়ের পথে থেকে এমন হুমকি বড়ই দুঃখজনক,লজ্জার বিষয় হলো একজন শিক্ষক তিনি সন্ত্রাসী ভাড়া করে এনে সাংবাদিকদের উপর আগ্রাসন দিলো!
‎পরবর্তীতে বিষয়টি নিয়ে সাংবাদিকদের স্বাধীনতা হরন,গণমাধ্যমের উপর সন্ত্রাসীর আগ্রাসন উল্লেখ করে ঘঠনার তীব্র নিন্দা ও সংশ্লিষ্ট অপরাধের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সর্বোচ্চ পদক্ষেপ গ্রহনের দাবী জানিয়েছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।

‎উল্লেখ্য, সম্প্রতি উপজেলার জালালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত আলীর বিরুদ্ধে দূর্নীতি ও স্বজনপ্রীতির সংবাদ এস এম তাজাম্মুল সহ মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের কয়েকজন সাংবাদিক তার সংবাদ প্রকাশ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমানত আলী সহ সংশ্লিষ্ট সকলকে নোটিশ করিলে তার শুনানিতে মঙ্গলবার দুপুরে সবাই হাজির হয়েছিলেন বলে জানা গেছে।

‎এ বিষয়ে পরবর্তীতে আমানতের খেয়ানতকারী প্রধান শিক্ষক আমানত আলীর সাথে কথা হলে তিনি জানান, ঐ ৩ জনকে আমি চিনিনা। তাদের সাথে আমার কোন কথা হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24