1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

মাহিদুল ইসলাম ফরহাদ
​চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০১ আগস্ট ২০২৬ (শনিবার)
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী। সমাপনী অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে ছিলেন, ​চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের সহকারী বনসংরক্ষক নায়েমা আকতার। উক্ত
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকরামুল হক নাহিদ, চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের কর্মকর্তা সেরাজুল ইসলাম , বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট চাঁপাইনবাবগঞ্জ উপকেন্দ্রের এসএসও এবং ইনচার্জ ড.মোঃ আজাদুল হক জেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা সহ এবং আদর্শ সবুজ নার্সারি প্রকল্পের মালিক মাহাবুব আহমেদ, খামারবাড়ি নার্সারির মালিক তাজ রহমান টনি সহ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল মালিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী সফল ও শ্রেষ্ঠ নার্সারি মালিকদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন । এছাড়াও অংশকারী সকল নার্সারির মালিককে সনদ তুলে দেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
​উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের আয়োজনে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় সফলভাবে এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা সম্পন্ন হলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24