1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

চাঁদপুর সদর উপজেলা জামায়াতে ইসলামীর গণমিছিলে বক্তারাঃ- গণভোটের জনরায় মেনে না নিলে যে কোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে

  • প্রকাশের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫২ বার পঠিত

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সম্পন্ন

শনিবার (১আগস্ট) বিকালে শহরের বাবুরহাট এলাকায় জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল শেষে বাবুরহাট শহীদ আব্দুর রহমান স্কয়ারে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা শাখার সংগ্রামী আধ্যাপক মাওঃ আমীর আফসার উদ্দিন মিয়াজী।

চাঁদপুর সদর উপজেলার সংগ্রামী সেক্রেটারি জনাব মুহাঃ জুবাইর হোসাইন খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, প্রধান মেহমান চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহাজাহান খান, বিশেষ অতিথি শহর ছাত্রশিবিরের সভাপতি জনাব জাহিদুর রহমান।

নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের জন্য দেশের ৭০% মানুষ গণভোট দেয়। কিন্তু সরকার ক্ষমতায় এসে টালবাহানা করে গণভোট কার্যকর করেনি। অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিগুলো মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। অন্যথায়”জনরায় না মানা হলে যে কোন পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে” বলে মনে করেন বক্তারা।

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এ গণ মিছিলটি বাবুরহাট হাই স্কুল অ্যান্ড কলেজ গেটের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মতলব রোড গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

গণ মিছিল ও সমাবেশে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর জামায়াতের সহকারী সেক্রেটারি সম্পাদক সুলতান মাহমুদ, শহর জামায়াতে সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ,সদর উপজেলা কমিটির সদস্য বৃন্দ যথাক্রমে, মোঃ রুস্তম খান বি এসসি, পি এম গিয়াস উদ্দিন আযম, মাওলানা মিজানুর রহমান, এড.আব্দুল কাদের খান,

এছাড়াও ১ নং বিষ্ণপুর সভাপতি কাজী তাহের,২নং আশিকাটি সভাপতি নাসির খান,৩নং কল্যানুর সভাপতি সাইফুল ইসলাম, ৪ নং শাহমাহমুদপুর আমীর হাঃ মিজান,৫নং রামপুর সভাপতি মাওঃ মিজান ৬নং মৈশাদী সভাপতি মাওঃ বেলাল,৭নং তরপুচন্ডি সভাপতি কামাল সর্দার,৮নং বাগাদী আমীর মাওঃ বেলায়েত, চাঁদপুর ১৪ নং পৌর ওয়ার্ড সভাপতি, আলমগী বন্দুকশীসহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24