1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি সংলগ্ন চত্বরে বিজ্ঞান বিষয়ক উপস্থাপনা মেলার উদ্বোধন করা হয়

  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৫ বার পঠিত

ডেক্স রিপোর্ট

আজ ০২ ই আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ (রবিবার) বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে খুলনা জেলার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের বাড়ি সংলগ্ন চত্বরে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, জীবন ও কর্মের ওপর ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, বিজ্ঞানভিত্তিক উদ্ভাবনী মেলা, আলোচনা সভা, গাছের চারা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিজ্ঞান বিষয়ক উপস্থাপনা মেলার উদ্বোধন করেন খুলনা বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল্লাহ হারুন।

অনুষ্ঠানের শুরুতে মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত পিসি রায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সংগঠনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

খুলনা জেলার মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) জনাব মো: আমির হামজা, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক জনাব মো: মহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক জনাব মো: আব্দুল মোমিন সানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা জনাব মো: রুহুল আমীন, পাইকগাছা বিএনপির আহবায়ক ড. আব্দুল মজিদ, রাড়ুলী ইউনিয়নের প্যানেল চেয়াম্যান জনাব আবুল হাসেম, সিনিয়র সাংবাদিক জনাব শেখ দিদারুল আলম, পিসি রায় স্মৃতি সংসদের সহসভাপতি ড. মো: হারুন-অর-রশিদ, ভূবন মোহিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম কুমার রায় প্রমুখ।

এ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার জনাব ওয়াসিউজ্জামান চৌধুরী। পাইকগাছা উপজেলা প্রশাসন ও রাড়ুলী ইউনিয়ন পরিষদের সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা অনুষ্ঠান শেষে বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মহা মূল্যবান বই ও গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24