1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

কচুয়ায় বহুমুখী সমবায় সমিতির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা , ​কচুয়া (বাগেরহাট)।

কচুয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর উদ্যোগে সমিতির নিজস্ব প্রাঙ্গণে গাছের চারা রোপণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের সারা দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে সমিতির পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করে।
আজ সকাল ১১টায় আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও জেবি গ্রুপের চেয়ারম্যান সরদার জাহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়ার সমাজসেবক ও সহ-সভাপতি মো. রেজাউল ইসলাম, প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি তুহিন খান, সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ-এর সভাপতি খান এমদাদুল হক, সাধারণ সম্পাদক সুব্রত মুখার্জি, কচুয়া প্রতিদিন এর স্টাফ রিপোর্টার নাজমুস সালেহী সুজন সহ সমবায় সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
​বৃক্ষরোপণকালে অতিথি ও সমিতি নেতৃবৃন্দ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সবাইকে নিয়মিত গাছ লাগানোর আহ্বান জানান।

আয়শা সিদ্দিকা বুলু
নিজস্ব সংবাদদাতা
কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24