1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন

বাংলাদেশে শিক্ষার্থীরা যেন একই সাথে ইসলামিক ও বিশ্বমানের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

ডেক্স রিপোর্ট

বাংলাদেশে শিক্ষার্থীরা যেন একই সাথে ইসলামিক ও বিশ্বমানের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে, এর জন্য বাংলাদেশ সেনাবাহিনী চালু করলো ‘আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII)’।

আজ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ঢাকার জলসিঁড়ি আবাসন প্রকল্পে এই আন্তর্জাতিক মানের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করেন। দেশের ৮টি সুনির্দিষ্ট শাখা দ্বারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এটি পরিচালিত হবে।

বর্তমান যুগের পরিবর্তিত ও আধুনিক চাহিদার প্রেক্ষিতে আমাদের সন্তানদের শুধু মেধাবী নয়, একই সাথে নৈতিকতা ও খাঁটি ইসলামিক চরিত্রে বলীয়ান করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর এই মহতী উদ্যোগ সেই প্রয়োজনীয়তাকেই বাস্তবে রূপ দিতে যাচ্ছে। এর মূল লক্ষ্য হলো ভবিষ্যৎ প্রজন্মের কোমল হৃদয়ে পবিত্র কুরআন, সুন্নাহ এবং শক্তিশালী ইসলামিক সংস্কৃতির আলো ছড়িয়ে দেওয়া।

দ্বীনি শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানদণ্ডের ক্যামব্রিজ কারিকুলাম অনুযায়ী ইংরেজি মাধ্যমে পড়াশোনা করবে। ফলে তারা বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের সফলভাবে মেলে ধরতে পারবে।

ঢাকার মূল ক্যাম্পাসের পাশাপাশি দেশের সব অঞ্চলের শিক্ষার্থীদের কাছে এই আলো পৌঁছে দিতে আজ সেনাপ্রধান ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে দেশের আরও ৭টি অঞ্চলে (বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোর) এর নতুন শাখার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। সম্পূর্ণ রাজনীতিমুক্ত, সুরক্ষিত এবং সেনাবাহিনীর সুশৃঙ্খল তত্ত্বাবধানে প্রতিটি শাখা পরিচালিত হবে।

বাংলাদেশ সেনাবাহিনীর এই প্রশংসনীয় ও ঐতিহাসিক পদক্ষেপের জন্য জানাই আন্তরিক অভিনন্দন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24