
ডেক্স রিপোর্ট
অদ্য ০৩ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ পুলিশ সুপারের কার্যালয়ে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি এর বিদায়ী অধিনায়ক (সিও) লেঃ কর্নেল মোঃ আব্দুল্লাহ আল মামুন, পিএসসি, ইঞ্জিনিয়ার্স মহোদয়ের বদলিজনিত বিদায় এবং নবযোগদানকারী অধিনায়ক (সিও) লেঃ কর্নেল এহসান হাবীব মহোদয়ের যোগদান উপলক্ষে সৌজন্য সাক্ষাতে অংশগ্রহণ করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় বিদায়ী সিও-কে তাঁর সফল কর্মজীবন ও নওগাঁ জেলায় দায়িত্ব পালনের অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক প্রদান করেন। একই সঙ্গে নবযোগদানকারী সিও-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্মাননা উপহার প্রদান করেন।
এ সময় উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সীমান্ত নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সমন্বিতভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। সৌহার্দ্যপূর্ণ এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ ও বিজিবির বিদ্যমান আন্তরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।