
ডেক্স রিপোর্ট
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধারণ ও সংরক্ষণ এবং প্রামাণ্যচিত্রের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত ‘জুলাই জাগরণ’ ডকুফিল্ম প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর শাহবাগে বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
‘জুলাই জাগরণ’ ডকুফিল্ম প্রতিযোগিতায় জুলাই অভ্যুত্থানকেন্দ্রিক বিভিন্ন ঘটনা, স্মৃতি, আত্মত্যাগ ও জনসম্পৃক্ততার নানা দিক ডকুফিল্মের মাধ্যমে উপস্থাপন করা হয়।
প্রতিযোগিতায় ১ম পুরস্কার হিসেবে ২ লক্ষ টাকা, ২য় পুরস্কার হিসেবে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৩য় পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা, ৪র্থ ও ৫ম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং ৬ষ্ঠ থেকে ১৫তম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
বিচারকদের মূল্যায়নের ভিত্তিতে প্রতিযোগিতার সেরা ডকুফিল্মগুলো নির্বাচিত করা হয়। এতে প্রথম স্থান অধিকার করে ‘গ্রামের চোখে জুলাই’ (মাহমুদ এইচ এম, নোয়াখালী)।
প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করে ‘জুলাইয়ের ছিটেফোঁটা’ (গাজীপুর মহানগর), তৃতীয় স্থান অর্জন করে ‘দ্রোহের জুলাই’ (নরসিংদী জেলা শাখা), চতুর্থ স্থান অর্জন করে ‘বুলেটের বৃষ্টি পেরিয়ে’ (ঢাকা মহানগর পূর্ব) এবং পঞ্চম স্থান অর্জন করে ‘The Silent Echo’।
প্রতিযোগিতায় ১ম পুরস্কার হিসেবে ২ লক্ষ টাকা, ২য় পুরস্কার হিসেবে ১ লক্ষ ৫০ হাজার টাকা, ৩য় পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা, ৪র্থ ও ৫ম পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা এবং ৬ষ্ঠ থেকে ১৫তম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ৩০ হাজার টাকা করে পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি বিজয়ীদের সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্য, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।