1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

“চাঁদা আর কাউকে দেবেন না, কেউ চাঁদা চাইলে আমার ফোন নম্বর দিয়ে দেবেন—আপনাদের সঙ্গে আমি আছি”

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পঠিত

ডেক্স রিপোর্ট

পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজির হাট বাজারে স্টলঘর নির্মাণকাজের শুভ উদ্বোধন করেছেন বাউফলের গণমানুষের সেবক জননেতা ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি।

এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং বাজারের বিভিন্ন সমস্যা ও ব্যবসায়ীদের দুর্ভোগের কথা মনোযোগ দিয়ে শোনেন।

ব্যবসায়ীরা বাজারে চাঁদাবাজি, বিশুদ্ধ পানির সংকট, নলকূপের সমস্যা, বৃষ্টির সময় জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

ব্যবসায়ীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে বলেন, “চাঁদা আর কাউকে দেবেন না। কেউ যদি চাঁদা চাইতে আসে, আমার ফোন নম্বর দিয়ে দেবেন। ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আমি আছি।”

তিনি আরও বলেন, কোনো চাঁদাবাজকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ব্যবসায়ী ও সাধারণ মানুষকে ভয়ভীতি কিংবা হয়রানি করে চাঁদা আদায়ের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানোর আহ্বান জানান তিনি।

এ সময় হাজির হাট বাজারের বিশুদ্ধ পানির সংকট নিরসনে নলকূপ স্থাপন এবং বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন এমপি।

অনুষ্ঠানে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল হাসানসহ উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এলাকাবাসী ও ব্যবসায়ীরা তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ায় ড. শফিকুল ইসলাম মাসুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24