1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক

গোদাগাড়ীতে বিরল রোগে ভুগছে ২ বছরের অবোধ শিশু,

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

চিকিৎসার অভাবে নিভতে বসেছে শিশু মায়েসার জীবন সাহায্যের হাত বাড়ানোর আকুল আবেদন

​[​গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | মোঃ রবিউল ইসলাম মিনাল]
জন্মের পর থেকেই বিরল ও জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত দুই বছর বয়সী অবোধ শিশু মোসাঃ মায়েসা আক্তার। জন্মের পর থেকে শিশুটির মুখে ও ত্বকে এক বিশেষ ধরণের রোগ (ডাক্তারি প্রেসক্রিপশন অনুযায়ী ‘Hemangioma’ বা রক্তনালীর টিউমারজাতীয় সমস্যা) দেখা দেয়। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞসহ একাধিক অভিজ্ঞ ডাক্তার দেখালেও দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল চিকিৎসার অভাবে সুস্থ হতে পারছে না এই ছোট্ট শিশুটি।
​মায়েসার পরিবার সূত্রে জানা যায়, তার জন্ম ১১ জানুয়ারি ২০২৪ তারিখে। রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের উজানপাড়া গ্রামের হতদরিদ্র দিনমজুর মোঃ আলিম ও মোসাঃ মর্জিনা খাতুন দম্পতির তিন কন্যা সন্তানের মধ্যে মায়েসা সবার ছোট। পেশায় দিনমজুর বাবার দৈনিক আয় মাত্র ৫০০ টাকা। নুন আনতে পান্তা ফুরানোর এই সংসারে তিন মেয়ের ভরণপোষণ ও পারিবারিক খরচ মেটাতেই আলিমকে হিমশিম খেতে হয়। তার নিজের বলতে এক কাঠা ভিটেমাটিও নেই যা বিক্রি করে মেয়ের চিকিৎসা করাবেন।
​মেয়ের মুখের এই জটিল রোগের চিকিৎসা চালাতে গিয়ে ইতোমধ্যে নিঃস্ব হয়ে পড়েছেন এই বাবা। চিকিৎসকের নিয়মিত ওষুধ ও পরামর্শ বাবদ যে টাকা লাগে, তা জোগাড় করতে গিয়ে অনেক সময় পরিবারটিকে এক বা দুই বেলা অনাহারে থাকতে হচ্ছে। সাধ্যের সবটুকু দিয়ে এ যাবৎ বিভিন্ন হাসপাতাল ও চিকিৎসকের দরজায় ঘুরেছেন তিনি, তবে টাকার অভাবে উন্নত ও ধারাবাহিক চিকিৎসা করানো এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

মেয়ের এই কঠিন পরিস্থিতি নিয়ে কান্নাভেজা কণ্ঠে শিশুটির বাবা মোঃ আলিম বলেন, আমি একজন দিনমজুর মানুষ, প্রতিদিন কাজ পেলে গড়ে ৫০০ টাকার মতো আয় হয়। এই সামান্য টাকায় তিন মেয়ে আর স্ত্রী নিয়ে সংসার চালাতেই হিমশিম খেতে হয়। মায়েসা জন্ম নেওয়ার পর থেকেই ওর মুখে এই সমস্যা। সাধ্যমতো ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাওয়াচ্ছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন বড় ডাক্তাররা বলছেন দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগবে, যার পেছনে অনেক টাকার প্রয়োজন। আমার তো এক শতক জমিও নেই যে বিক্রি করে মেয়ের চিকিৎসা করাব। কতদিন যে বাজার করতে পারি না, পরিবার নিয়ে এক-দুই বেলা না খেয়ে থাকতে হয়, তা শুধু আমিই জানি। বাবা হয়ে চোখের সামনে মেয়ের কষ্ট সহ্য করতে পারছি না। দয়া করে আপনারা আমার ছোট মেয়েটাকে বাঁচাতে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন।

শিশুর মা মোসাঃ মর্জিনা খাতুন অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, মায়ের কোল তো বাচ্চার হাসিমুখ দেখার জায়গা, কিন্তু জন্ম থেকেই আমার ছোট মেয়েটা কষ্টে ছটফট করছে। ডাক্তারদের পেছনে আমাদের সব শেষ হয়ে গেছে। এখন আর ওষুধ কেনার মতো টাকাও আমাদের হাতে নেই। কোনো মা কি পারে সন্তানের এই কষ্ট দেখতে? আমরা তো ধনী মানুষের মতো লাখ লাখ টাকা খরচ করতে পারব না। সমাজের দয়ালু মানুষ আর সরকারের কাছে আমার আকুল মিনতি আমার নিষ্পাপ মায়েসা যেন সুস্থ হয়ে স্বাভাবিক বাচ্চাদের মতো হাসতে পারে, আপনারা সেই ব্যবস্থা করে দিন।

​এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান, মোঃ আলিম একজন অত্যন্ত সৎ, নম্র ও পরিশ্রমী মানুষ। দিনমজুরি করে উপার্জিত অর্থ দিয়ে সে তার সংসার চালায়। দীর্ঘদিন ধরে সে তার ছোট মেয়ের চিকিৎসা নিয়ে চরম মানসিক ও আর্থিক কষ্টে আছে। এতদিন কারও কাছে সাহায্য না চাইলেও এখন দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় নিরুপায় হয়ে পড়েছে সে। স্থানীয়রা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও দেশের বিত্তবানদের কাছে আবেদন জানিয়ে বলেন, আমাদের এলাকার এই দরিদ্র দিনমজুরের শিশু সন্তানটিকে বাঁচাতে যদি সরকারি বা বেসরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করা হয়, তবে গোদাগাড়ীবাসী চিরকৃতজ্ঞ থাকবে।

​অসহায় দিনমজুর আলিম তার অবোধ শিশুটিকে বাঁচাতে সমাজের হৃদয়বান, স্বাবলম্বী ব্যক্তি, প্রবাসী ও মানবিক সংস্থাগুলোর কাছে আর্থিক সহায়তার আকুল আবেদন জানিয়েছেন।
​সহযোগিতা পাঠানোর ঠিকানা ও মাধ্যম:
​পিতা: মোঃ আলিম
​মোবাইল (বিকাশ ও নগদ পার্সোনাল): 01836207617
​ঠিকানা: গ্রাম: উজানপাড়া, ডাকঘর: মাটিকাটা-৬২৯০, উপজেলা: গোদাগাড়ী, জেলা: রাজশাহী।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24