1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

রাজশাহী রেঞ্জাধীন জেলাসমূহের বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে ডিআইজি মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩১ বার পঠিত

ডেক্স রিপোর্ট

আজ ১০ আগস্ট ২০২৬ ইং সোমবার বিকাল ৪:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীর “পদ্মা” সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জাধীন সকল জেলার বাস-ট্রাক মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে ডিআইজি, রাজশাহী রেঞ্জ মহোদয়ের একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ মহোদয়।

সভায় মহাসড়কে চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধ, যাত্রী ও পণ্য পরিবহনে নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সড়ক নিরাপত্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাস-ট্রাক মালিক সমিতির জেলা প্রতিনিধিদের সঙ্গে ডিআইজি মহোদয়ের মতবিনিময় হয়। এ সময় প্রতিনিধিরা পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও তাঁদের প্রত্যাশার কথা তুলে ধরেন। ডিআইজি মহোদয় তাঁদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মহাসড়কে চাঁদাবাজি ও হয়রানি প্রতিরোধে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।

ডিআইজি মহোদয় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ, বেপরোয়া ও অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চালানো, অতিরিক্ত পণ্য বা যাত্রী পরিবহনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে চালকদের ট্রাফিক আইন মেনে চলা এবং নিরাপদ ও দায়িত্বশীলভাবে যানবাহন পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; পুলিশ সুপার, রাজশাহী; পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহী এবং রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24