1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

রুহিয়ায় ফ্রি চক্ষু ক্যাম্পে সেবা পেলেন ৪০০ রোগী

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৭ বার পঠিত

‎
‎মোঃ ​সোয়েল রানা, রুহিয়া ঠাকুরগাঁও প্রতিনিধি: ​ঠাকুরগাঁওয়ের রুহিয়ার দরিদ্র, অসহায় ও দুস্থ মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি রোগী বাছাই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৪০০ রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ, ওষুধ ও চশমাসহ প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। ​মঙ্গলবার (১১ আগস্ট) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত রুহিয়া প্রগতি সংঘ ক্লাব প্রাঙ্গণে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনে এতে সহযোগিতা করে ব্র্যাক ব্যাংক। সৌজন্যে ও সার্বিক চিকিৎসাসেবার ব্যবস্থাপনায় ছিল রুহিয়া প্রগতি সংঘ ক্লাব। ​ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চোখের দৃষ্টি পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি বিনামূল্যে অপারেশনের জন্য ছানি রোগী শনাক্ত করা হয়। ​আয়োজকরা জানান, ছানি পড়া রোগীদের বিনামূল্যে বিদেশি লেন্সসহ অপারেশনের ব্যবস্থা করা হবে। এছাড়া অপারেশন-পরবর্তী প্রয়োজনীয় ওষুধ, কালো চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার খরচও আয়োজকদের পক্ষ থেকে বহন করা হবে। ​স্থানয়ীরা জানান, অবহেলিত ও নিম্নআয়ের মানুষের জন্য এমন উদ্যোগ দৃষ্টান্তমূলক। চিকিৎসা পেয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সেবাগ্রহীতারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24