1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

ডুমুরিয়ায় টিএমএসএস’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পঠিত

ডুমুরিয়া(খুলনা),প্রতিনিধিঃ

“সবুজ গড়ি, সুন্দর ভবিষ্যৎ গড়ি”একটি গাছ,একটি প্রাণ,সবুজ হোক আমাদের দেশ।

পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সারা দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ডুমুরিয়ায় টিএমএসএস’র নিয়মিত সদস্য ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকাল ৩ টার টিএমএসএস খুলনা জোন কর্তৃক পরিচালিত ডুমুরিয়া শাখায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে টিএমএসএস’র ডুমুরিয়ার শাখা ব্যবস্থাপক মোঃ সুজন হোসেন এর সার্বিক তত্বাবধায়নে সুবিধভোগী সদস্য ও স্থানীয়দের মধ্যে ৫ শত ফলজ ও ঔষুধি প্রজাতের নিম, আমলকি,পেয়ারা, কাঁঠাল,আমড়া বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।
বৃক্ষের চারা বিতরণকালে টিএমএসএস পর পক্ষ থেকে জানানো হয়, বৃক্ষ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করে না, মানুষের জীবন-জীবিকা ও অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে। তাই প্রত্যেককে নিজ নিজ বাড়ির আঙিনা, রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠান ও পতিত জমিতে বৃক্ষরোপণের পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যায়ও এগিয়ে আসতে হবে।
টিএমএসএস’র নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে প্রতিবছর দেশব্যাপী বৃক্ষরোপণ ও চারা বিতরণসহ বিভিন্ন পরিবেশবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবারও দেশের বিভিন্ন অঞ্চলে টিএমএসএস’র আওতাধীন বিভিন্ন জোন, রিজিওন ও শাখাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন এবং সদস্যদের মধ্যে চারা বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
টিএমএসএস কর্তৃপক্ষ জানায়, পরিবেশ সুরক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে দেশব্যাপী এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। শুধু চারা বিতরণ নয়, সদস্যদের রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে উৎসাহিত করার উপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর মাধ্যমে পরিবেশ বান্ধব ও সবুজ সমাজ গঠনে টিএমএসএস’র সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়। বৃক্ষের চারা বিতরণ অনুষ্ঠানে টিএমএসএস’র ডুমুরিয়া শাখার সকল কর্মকর্তা, কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নানা শ্রেণী পেশার মানুষ, সুবিধাভোগী সদস্য ও মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।

শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া খুলনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24