1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

​হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স: অ্যাম্বুলেন্স চালক যখন টিএইচও’র ব্যক্তিগত ড্রাইভার! ​নিয়ম নেই, তদন্ত করে ব্যবস্থার আশ্বাস সিভিল সার্জনের

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩৪ বার পঠিত

​মোঃ শাহাবুদ্দিন
নিজস্ব প্রতিবেদক।
জাতীয় পত্রিকা একুশে নিউজ

​হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি সেবার অ্যাম্বুলেন্স চালক আরমানকে দিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. তাপস কান্তি মজুমদারের দাপ্তরিক জিপ গাড়ি চালানোর গুরুতর অভিযোগ উঠেছে। সরকারি আইন অনুযায়ী জরুরি চিকিৎসার কাজে নিয়োজিত অ্যাম্বুলেন্সের চালককে অন্য কোনো দাপ্তরিক বা ব্যক্তিগত কাজে ড্রাইভার হিসেবে ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
​অনুসন্ধানে জানা যায়, টিএইচও পদে যোগদানের পর থেকেই ডা. তাপস কান্তি মজুমদার নিয়মিত তার দাপ্তরিক জিপ গাড়িটি চালানোর জন্য সরকারি অ্যাম্বুলেন্স চালক আরমানকে ব্যবহার করে আসছেন। সকালে শহর থেকে চালক আরমান অ্যাম্বুলেন্স নিয়ে হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে এসে টিএইচওকে নিয়ে পুনরায় শহরের দিকে যান। দুপুর বা বিকেলে আবার টিএইচওকে নিয়ে কর্মস্থলে আসা-যাওয়ার এই ধারা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এতে দেখা যায়, কাজের সিংহভাগ সময় জরুরি সেবার চালক ব্যস্ত থাকেন কর্মকর্তার ব্যক্তিগত যাতায়াতে।
​স্থানীয়দের অভিযোগ, একদিকে অ্যাম্বুলেন্স চালক যখন স্বাস্থ্য কর্মকর্তার গাড়ির ড্রাইভিং সিটে থাকেন, অন্যদিকে জরুরি চিকিৎসার জন্য আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েন। সংকটাপন্ন রোগীদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হলে অ্যাম্বুলেন্স না পেয়ে রোগীদের অতিরিক্ত ভাড়ায় বেসরকারি অ্যাম্বুলেন্স নিতে হয়, যা দরিদ্র ও অসহায় পরিবারের ওপর বাড়তি আর্থিক চাপ সৃষ্টি করছে।
​চালক ও কর্মকর্তার বক্তব্য:
গাড়ি চালানোর বিষয়টি স্বীকার করে চালক আরমান জানান, “আমি তো কর্মক্ষেত্রের চালক হিসেবেই নিয়োগ পেয়েছি। কর্মকর্তার নির্দেশ পালন করতেই আমাকে জিপ চালাতে হয়।” তবে জরুরি রোগী পরিবহনে অবহেলার বিষয়টি প্রশ্ন করা হলে তিনি অভিযোগ অস্বীকার করেন।
​অন্যদিকে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কান্তি মজুমদার নিজের ব্যক্তিগত চালক না থাকার ইঙ্গিত দিয়ে জানান, নিয়োগপ্রাপ্ত চালককেই প্রাধান্য দেওয়া হয়। তবে অনিয়ম বা অভিযোগের সত্যতা মিললে বিষয়টি ক্ষতিয়ে দেখবেন বলে মন্তব্য করেন।
​সিভিল সার্জনের প্রতিক্রিয়া:
এ বিষয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্পষ্টভাবে জানান, “সরকারি বিধি মোতাবেক এটি কখনোই গ্রহণযোগ্য নয়। অ্যাম্বুলেন্স চালক সার্বক্ষণিক জরুরি রোগী ও রেফার্ড রোগী বহনের জন্যই নিয়োজিত থাকবেন। সরকারি গাড়ি অপব্যবহার বা অনিয়মের বিষয়ে লিখিত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24