1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

মিয়ানমার সীমান্ত থেকে আসা দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পঠিত

আবু মুসা, টেকনাফ-কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় পৃথক অভিযানে মিয়ানমার থেকে আসা ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। অপর অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে শাকেরের ঘের এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে মিয়ানমার থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা একটি পোটলা ফেলে পাশের গ্রামে পালিয়ে যায়।

পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পোটলার ভেতর খাকী রঙের প্যাকেট থেকে নীল রঙের বায়ুরোধী ৫টি কাটে থাকা ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অন্যদিকে, একই রাতে উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দলও শাকেরের ঘের এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি ফাঁকা গুলি ছুড়ে ধাওয়া দিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাপমুরা পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে মো. রাসেল (২০)। পরে তার বহন করা পোটলা তল্লাশি করে খাকী রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী ১০টি কাট থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেল মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছে।

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24