
ডেক্স রিপোর্ট
অথচ আজকে ম্যাচ চলাকালীন অস্ট্রেলিয়ার ধারাভাষ্যকাররা ঠিকই সাকিবকে স্মরণ করলেন। শুধু স্মরণই করেনি, সাকিবকে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বলেও সম্বোধন করেছে।
অস্ট্রেলিয়াকে বাংলাদেশ এখন পর্যন্ত একবারই টেস্টে হারিয়েছে। সেই ম্যাচে সাকিবের পারফরম্যান্স অস্ট্রেলিয়ানরা এখনো ভুলে নাই। অবশ্য সাকিব যেই লেভেলের পারফরম্যান্স দিয়েছিল, সেটা ভুলে যাওয়াটাও কঠিন।
প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ রান করেছিল। বল হাতে প্রথম ইনিংসে ৫ উইকেট, আবার দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট।
একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের একটা খেলোয়াড় অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে ব্যাট হাতে সেঞ্চুরির কাছাকাছি চলে গেছে, আবার বল হাতে দুই ইনিংসে ফাইফার নিয়েছে।
এইরকম অবিশ্বাস্য পারফরম্যান্স ভবিষ্যতে বাংলাদেশের কোনো খেলোয়াড় করতে পারবে কি না জানি না। তবে বাংলাদেশের মানুষকে সাকিবই প্রথম বিশ্বাস করতে শিখিয়েছিল—এই দেশের খেলোয়াড়রাও চাইলে বিশ্বসেরা দলগুলোর বিপক্ষে এইরকম অবিশ্বাস্য কীর্তি গড়তে পারে।