1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

মাছ উৎপাদন,জলজ সম্পদ রক্ষায়—হরিণাকুন্ডুতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৬ বার পঠিত

আব্দুল্লাহ আল মামুন হরিনাকুন্ডু প্রতিনিধি,

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানটি ২০২৬ সালের জাতীয় মৎস্য পক্ষ ও জাতীয় মৎস্য সপ্তাহের মূল প্রতিপাদ্য। ১৬ আগস্ট ২০২৬ রোজ রবিবার সকাল ১১টায় ঝিনাইদহের হরিনাকুন্ডুতে উপজেলা প্রশাসন ও জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। মৎস্যসম্পদে বাংলাদেশের গৌরবময় অর্জন, পুষ্টি নিরাপত্তা এবং অর্থনৈতিক অবদানের স্বীকৃতিস্বরূপ এই স্লোগানটি নির্ধারণ করা হয়েছে মৎস্য খাতের উন্নয়ন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয় সংরক্ষণ এবং মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে অতিথিরা আলোচনা করেন।পরিশেষে র‍্যালির মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন।
বিষেশ অতিথি :উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ জাদী মাহাবুবা মঞ্জুর মৌনা,
উপজেলা মৎস কর্মকর্তা (ভরপ্রাপ্ত ) মো : ইমরান হোসেন। হরিনাকুন্ডু থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী, মো: আশরাফুল ইসলাম জেলা খামার ব্যবস্থাপক সহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ,উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যজীবী, মাছচাষি উপস্থিত ছিলেন।
অতিথি বিন্দু তাদের বক্তব্যে বলেন, দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিকল্পিতভাবে মাছ চাষের পাশাপাশি নদী-খাল, বিল ও অন্যান্য জলাশয়ের স্বাভাবিক পরিবেশ রক্ষা করতে হরিনাকুন্ডু বাসির নিকট অনুরোধ করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24