1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

বাগেরহাটের রামপালে কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত

হারুন শেখ ​বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে,পরিবেশ সংরক্ষণ ও সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে প্রধান মন্ত্রী তারেক রহমানের ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি এর আওতায় রামপালে ৭০০ শিক্ষারী পেল চারা। রবিবার (১৬ আগষ্ট) দুপুর ২ টায় উপজেলার ঐতিহ্যবাহী ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর হাতে একটি করে চারা বিতরণ করেন বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি মোস্তফা কামাল পাটোয়ারী হালিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, অ্যাডহক কমিটির অভিভাবক সদস্য মো. আজাহার হোসেন।
​প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল পাটোয়ারী হালিম বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ ও তা পরিচর্যার অভ্যাস শৈশব থেকেই পরিবেশপ্রেমী নাগরিক হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। প্রধান শিক্ষক গাজী জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের বিতরণকৃত গাছের চারা সঠিক পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
​অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিজ নিজ গাছের যত্ন নেওয়ার পরামর্শ দেন। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24