1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

ফুলতলায় সনাতনী পরিবারের গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

মোহাম্মদ সবুর শেখ।
ফুলতলা (খুলনা)প্রতিনিধি:

গতকাল ১৭/০৮/২০২৬ ইং রোজ সোমবার দুপুর আনুমানিক সাড়ে বারোটার সময়,খুলনা জেলার ফুলতলা বাজারের সরকারি খাদ্য গুদাম এলাকার সেলুন দোকানদারের স্ত্রী এক সন্তানের জননী শ্রীমতী সাথী দাশের বক্তব্য অনুযায়ী তার ঘরে জোর করে প্রবেশ করে তার শ্লীলতাহানির চেষ্টা করে একই গ্ৰামের বাবুল শেখের ছেলে সাগর শেখ। ঠিক তখনই আশপাশের লোকজন ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছে সাগর শেখকে প্রতিহত করার সময় পায়ের জুতা রেখে সাগর শেখ পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে উত্তেজিত জনতা সাগরের জুতা নিয়ে পাশের একটি দোকানে গচ্ছিত রেখে দেয় এবং সাগর শেখকে খোঁজাখুঁজি করেও তার কোন হদিস মেলে না।এক পর্যায়ে শ্রীমতী সাথী দাশের স্বামী প্রান্ত দাশ স্থানীয় থানায় অভিযোগ দায়ের করার প্রস্তুতি নিলে কতিপয় ব্যক্তি তাকে হুমকি ধামকি দিয়ে বিষটি ধামাচাপা দিতে বাধ্য করেন। যাহার প্রেক্ষিতে ভুক্তভোগীর পরিবার ও স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে গণমাধ্যম কর্মীরা ভুক্তভোগীর কাছে তথ্য চাইলে তিনি সহযোগিতা করেন কিন্তু অভিযুক্ত সাগর শেখকে খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি এবং তার পরিবারের সদস্যরা কোন ধরনের তথ্য প্রদান করতে অস্বীকৃতি জানান।একটি স্বাধীন দেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর এই নেক্কার জনক ঘটনার প্রেক্ষিতে এলাকার সর্বস্তরের মানুষের দাবী সুষ্ঠু তদন্ত ও বিচার। তবে এই ঘটনার কোন বিচার নেই নাকি দূর্বল মানুষ সামাজে নিগৃহীতা হিসেবে চিরকাল রয়েই যাবে? এই প্রশ্ন সমাজের ও রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের প্রতি। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় অভিযুক্ত সাগরের বক্তব্য জরুরী হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এমতাবস্থায় অভিযুক্ত সাগর শেখ বা তার পরিবারের কোনো বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদক তাহা যত্ন সহকারে প্রকাশ করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24